লাহোরে নিজের বাড়িতেই আততায়ীর গুলিতে খতম খলিস্তানি জঙ্গি

কী কারণে এবং কারা কেএসএফ প্রধানকে খুন করল তা খতিয়ে দেখতে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: লাহোরে নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয়ধারী আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে কুখ্যাত জঙ্গি নেতা তথা খলিস্তানি কম্যান্ডো ফোর্সের (কেএসএফ) প্রধান পরমজি‍ৎ সিং পাঞ্জওয়ার। শনিবার সকালেই বাড়ির লনে প্রাতঃভ্রমণের সময়েই মোটরসাইকেলে চেপে আসা দুই আততায়ী কেএসএফ প্রধানকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই প্রাণ হারান কেএসএফ প্রধান। আততায়ীদের গুলিতে আহত হন পরমজিতের নিরাপত্তা রক্ষী। কী কারণে এবং কারা কেএসএফ প্রধানকে খুন করল তা খতিয়ে দেখতে পুলিশ।

পঞ্জাবের তরণতারণ জেলার পাঞ্জওয়ার গ্রামে জন্মগ্রহণকারী পরমজি‍ৎ সিং ১৯৮৬ সালে শিখ জঙ্গি সংগঠন খলিস্তান কম্যান্ডো ফোর্সে নাম লেখান। আলাদা খলিস্তানের দাবিতে তখন উত্তাল পঞ্জাব। কেএসএফে নাম লেখানোর পরে অস্ত্র ও মাদক পাচারের মতো অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়েন। পুলিশের হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লাহোরে এসে আশ্রয় নেন। পরে লাহোরের জোহরের সানফ্লাওয়ার সোসাইটিতে স্থায়ী ঘাঁটি গাড়েন। স্ত্রী ও সন্তানকে জার্মানিতে পাঠিয়ে দেন।

গত কয়েক বছর ধরে অবশ্য ৫৯ বছর বয়সী শিখ জঙ্গি নেতা সন্ত্রাসমূলক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তবে নিয়মিত মাদক পাচারের কাজে লিপ্ত ছিলেন। ড্রোনের মাধ্যমে পঞ্জাবে মাদক সরবরাহ করতেন। মাদক ব্যবসায় জড়িত কোনও বিপক্ষ গোষ্ঠীই পথের কাঁটা সরাতে পরমজি‍ৎ সিংকে খুন করেছে বলে মনে করছেন নিহত শিখ জঙ্গি নেতার ঘনিষ্ঠরা।

 

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী