Loading live market data...
Loading active stocks...
Connecting...

সল্টের তাণ্ডব, বিরাটদের দুরমশ করে ২০ বল বাকি থাকতেই জিতল সৌরভের দিল্লি

দিল্লির ফিল সল্ট ৪৫ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেই বলে দুরমুশ করা। ফিল সল্টের তাণ্ডব আর মিচেল মার্শ–রিলি রোশোদের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে শনিবার রাতে ঘরের মাঠ কোটলা স্টেডিয়ামে বিরাট কোহলিদের দুরমুশ করে ২০ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পোঁছে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। বল হাতে বোলাররা দাপট দেখাতে না পারলেও ব্যাট হাতে কার্যত জ্বলে উঠলেন দিল্লির ব্যাটাররা। এ নিয়ে চলতি আইপি্এলে চতুর্থ জয় পেল সৌরভের দল। সেই সঙ্গে লিগ টেবিলে ১০ নম্বর থেকে নয় নম্বরে উঠে এলো।

প্রথমে ব্যাট করে মহীপাল লোমরোর আর বিরাট কোহলির জোড়া অর্ধ শতরানের দৌলতে চার উইকেটে ১৮১ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকেই ভেবেছিলেন, লিগ টেবিলে সবার নিচে থাকা দিল্লির পক্ষে বিশাল রান তাড়া করে জেতা সম্ভব হবে না। কিন্তু নিজেদের যোগ্যতা প্রমাণের জন্যই এদিন মাঠে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও ফিল সল্ট। পওয়ার প্লে’তে বেঙ্গালুরুর বোলারদের নিয়ে ছেলেখেলা করে প্রথম পাঁচ ওভারে ৬০ রান তোলেন দুজনে। ষষ্ঠ ওভারে এসে দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে (১৪ বলে ২২) ফেরান জোশ হ্যাজেলউড। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। তিন নম্বরে ব্যাট করতে আসা মিচেল মার্শকে সঙ্গে নিয়ে তাণ্ডব শুরু করে দেন সল্ট। মাত্র ২৮ বলেই নিজের অর্ধ শতরান পূর্ণ করেন। সল্টের সঙ্গে যোগ্য সঙ্গত করা মার্শকে (১৭ বলে ২৬) ফিরিয়ে দেন হর্ষল পটেল।

কিন্তু তাতে রুদ্রমূর্তি ধারণ করা সল্টকে রোখা যায়নি। কীভাবে দিল্লির ওপেনারকে আটকানো যাবে তা ভেবে কুলই পাননি বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। সাত জন বোলারকে দিয়ে বল করান তিনি। অর্ধ শতরানের পরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন সল্ট। রিলি রোসোর সঙ্গে জুটি বেঁধে দলকে নিশ্চিত জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ১৬তম ওভারে তাঁকে থামান কর্ণ শর্মা। ততক্ষণে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন সল্ট। তিনি আউটের সময়ে দলের রান ছিল তিন উইকেটে ১৭১। সল্টের আউটের পরে দিল্লির অধিনায়ক অক্ষর পটেল তিন বলে আট রান করেন। গ্লেন ম্যাক্সওয়েলের  বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন রোসো। শেষ পর্যন্ত ২০ বল বাকি থাকতে সাত উইকেট হাতে নিয়ে জয়ী হয় দিল্লি। রোসো ২২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত