ফের রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, টেক্সাসের শপিং মলে বন্দুকবাজের হামলায় নিহত ৯

শনিবার ডালাসের অ্যালেনের এক শপিং মলে ওই হামলার ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের রক্তাক্ত আমেরিকার মাটি। শনিবার টেক্সাসের এক শপিং মলে বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা হয়েছেন নয়জন। গুরুতর জখম হয়েছেন আরও ৭ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী বন্দুকবাজ অবশ্য আটজনকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে। কী কারণে ওই প্রাণঘাতী হামলা তা স্পষ্ট নয়। কিন্তু টেক্সাসে গত কয়েক মাসে একাধিকবার বন্দুকবাজের হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

অ্যালেন পুলিশের প্রধান ব্রায়ান হার্ভে জানিয়েছেন, উইক এন্ড হওয়ার কারণে টেক্সাসের উত্তর ডালাস থেকে ২৫ মাইল দূরের অ্যালেনের এক শপিং মলে ভালোই ভিড় জমেছিল। ক্রেতারা যখন কেনাকাটায় এবং মনপসন্দ জিনিস দেখতে ব্যস্ত তখনই গুলির শব্দ শোনা যায়। ওই গুলির শব্দ শুনে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন ক্রেতা থেকে বিক্রেতা। ততক্ষণে বন্দুকবাজের এলোপাতাড়ি গুলিতে লুটিয়ে পড়েছেন বেশ কয়েকজন। শপিং মলে হাজির থাকা এক পুলিশ আধিকারিক গুলির শব্দ শুনে বন্দুকবাজের দিকে দৌড়ে যান। হামলাকারীরা নিরস্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে।

অ্যালেন পুলিশের প্রধানের দাবি, বন্দুকবাজকে নিকেশ করেছেন শপিং মলে হাজির থাকা পুলিশ আধিকারিক। যদিও মলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, এলোপাতাড়ি গুলি চালানোর পরে বন্দুকবাজ নিজেই আত্মঘাতী হয়েছেন। মর্মান্তিক হত্যাকান্ডের খবরে দুঃখপ্রকাশ করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ আ্যাবট।

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী