হালান্ডের ওপর রেগে গেলেন গুর্দিওয়ালা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিজয়রথ কিছুতেই থামানো যাচ্ছে না। শনিবার রাতেও যা অব্যাহত রইল। লিডস ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের আরও কাছাকাছি চলে গেল পেপ গুর্দিওয়ালার দল। কিন্তু দল জিতলেও খুশি নন পেপ। কারণ তিনি নাকি অসন্তুষ্ট হয়েছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর্লিং হালান্ডের ওপর।

কেন পেপ হালান্ডের ওপর ক্রদ্ধ হলেন, তার আসল কারণটাই হল লিডসের বিপক্ষে ম্যাচে কেন হালান্ড নিজে পেনাল্টি না মেরে গুন্দোয়ানকে সুযোগ করে দিয়েছিলেন। এবং গুন্দোয়ান সেই পেনাল্টিতে গোলও করতে পারলেন না। এই বিষয় নিয়েই তিনি নাকি প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছেন হালান্ডের ওপর। সূত্রের খবল, নরওয়ের এই স্ট্রাইকারকে নাকি ভবিষ্যতে এই ধরণের ঘটনা যাতে না ঘটানো হয় তার জন্য সতর্কও করে দিয়েছেন পেপ।

আরও জানতে পড়ুন: কুস্তিগীরদের সমর্থনে দেশব্যাপী প্রচারের ডাক কিষাণ মোর্চার

এই সম্বন্ধে ম্যাঞ্চেস্টার সিটির প্রধান হেডস্যার বলেন, দল পেনাল্টি পেলে যাঁর শট নেওয়ার কথা তাঁকেই নিতে হবে। অন্য কেউ নিলে এরপর কড়া ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, লিডসের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করলেও জোড়া গোল করেছেন গুন্দোয়ান। তার ফলেই ম্যাচটি ২-১ গোলে  জয় পায় ম্যাঞ্চেস্টার সিটি। এরপর গুর্দিওয়ালার অসন্তুষ্ট হওয়ার প্রসঙ্গে গুন্দোয়ান বলেন, মাঠে আমি হালান্ডকেই পেনাল্টি নিতে বলেছিলাম। কিন্তু ও আমাকে নিতে বলে। তাই মারতে গিয়েছিলাম। কিন্তু কপাল খারাপ থাকায় আমি গোল করতে পারেনি। ব্যাড লাক। তবে দল জেতায় আমি খুশি। এবং ভবিষ্যতে আর দল ও কোচের কথা অমান্য করবো না।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা