কোপা দেল-রে খেতাব জয় রিয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ওসাসুনাকে হারিয়ে চলতি বছরের কোপা দেল-রে জিতল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে দুটি গোলই করেন রডরিগো জুনিয়র। ট্রফি জয়ের সঙ্গে এর ফলে দীর্ঘ ৯ বছর পর ফের কোপা জয় করল করিম বেঞ্জামার দল।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে কুর্তাজার করা গোলে কোপা দেল-রে ট্রফি জয় করেছিল মাদ্রিদের এই ক্লাবটি। অন্যদিকে এই নিয়ে পর পর দুবার কোপা দেল-রে ট্রফির ফাইনালে পৌঁছেছিল ওসাসুনা। এর আগে প্রথম বার তারা ফাইনাল খেলে ২০০৫ সালে।

চলতি কোপা দেল-রে ট্রফির ফাইনালে রিয়াল প্রথম গোলের সন্ধান পায় খেলা শুরু হওয়ার মাত্র দু মিনিটের মধ্যে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিশিয়াস জুনিয়রের বাড়ানো পাস থেকেই গোল রডিগোর। এরপর ৫৮ মিনিটে লুকাস তেরো গোল করে ওসাসুনাকে সমতায় ফেরান।

 গোল খেয়েই আক্রমণের তেজ বাড়াতে শুরু করে আনসেলোত্তির ছেলেরা। ফল স্বরূপ আবার গোল করে রিয়ালকে এগিয়ে দেন সেই রডরিগো। প্রথম গোলের মতো দ্বিতীয় গোলের ক্ষেত্রেও বড় ভূমিকা নেন ভিনিশিয়াস জুনিয়র।

আরও জানতে পড়ুন: ভেলসাও-এর বিরুদ্ধে বড় জয় লাল-হলুদের জুনিয়রদের

চলতি বছরের কোপা দেল-রে-তে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়েছে আটলেটিকো মাদ্রিদ এবং বার্সা দুই দলই। কোপা খেতাব জয় করার পরই রিয়াল কোচ বলেন, এই মরশুমে কোপা জয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেননা শক্তিশালী দলগুলির প্রত্যেকটিকেই আমরা হারিয়ে আমরা এই খেতাব জয় করেছি। আমারা বিশ্বাস করি আমাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই এই সাফল্য এসেছে।

তবে জয়ের সেলিব্রেশন করলেও এখনই তা যাতে অতিরিক্ত না হয় সেদিকেই নজর রয়েছে রিয়াল কোচের। তার মতে, অবশ্যই আমরা কোপা দেল-রো ট্রফি জয়ের আনন্দ করবো, কিন্তু পুরো আনন্দটা আমরা পালন করবো মঙ্গলবার। কেননা ওইদিনই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে রিয়াল মুখোমুখি হবে চলতি বছরের ইংলিশ প্রিমিয়ার লিগের দুরন্ত ছন্দে থাকা ম্যাঞ্চেস্টার সিটির।

যে ম্যাচে লড়াই হবে আর্লিং হালান্ডা, গুন্দোয়ানো বনাম করিম বেঞ্জামা ও ভিনিসিয়াস জুনিয়ারদের মধ্যে।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান