দূরত্ব ঘুচিয়ে হাত মেলালেন সৌরভ-বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি:  সৌরভ গঙ্গোপাধ্যায়, বনাম বিরাট কোহলি-র সম্পর্ক যে অম্ল-মধুর সে কথা আজ কারও অজানা নয়। এই দুই ক্রিকেটারের সম্পর্কের অবনতি ঘটার প্রথম ঘটনা হল সৌরভ তখন বিসিসিআই-এর প্রেসিডেন্ট। বিরাটকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়া দেওয়া হয়। বেশ সেই শুরু বিরাট বনাম সৌরভের দ্বৈরথ।

এরপর বেশ কিছুদিন স্তিমিত থাকলেও দ্বিতীয় ঘটনাটি ঘটে চলতি আইপিএল-এর আসরে। দিল্লি বনাম বেঙ্গালুরু ম্যাচের দিন। সেই সময়ও খেলার শেষে দুই দলের খেলোয়াড়ারা যখন পরস্পরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করতে যান, ঠিক সেই সময় কোহলিকে এড়িয়ে হাত না মিলিয়ে চলে যান মহারাজ।

এরপরই থমকে যাওয়া সৌরভ বনাম বিরাটের লড়াই ফের শুরু হয় জোরকদমে। ক্রিকেট মাঠের ২২ গজের সীমানা ছাড়িয়ে সেই দ্বৈরথ এসে পৌঁছোয় সোশ্যাল মিডিয়াতেও।

প্রথমে বিরাট নিজের ইনস্টা-তে অনফলো করে দেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টকে। তারই ফলস্বরূপ সৌরভও একই কাজ করেন বিরাটকে আনফলো করে। বেশ জমে ওঠে বিরাট বনাম সৌরভের মাঠের বাইরের যুদ্ধ। যা নিয়ে জল্পনাও হয় বহুদূর। অনেকেই প্রশ্ন করতে থাকেন, তাহলে কি বিরাট বনাম সৌরভের ঠাণ্ডা লড়াই কোনওদিনই থামবে না।

আরও জানতে পড়ুন: কোপা দেল-রে খেতাব জয় রিয়ালের

এইসব জ্বল্পনা যখন তুঙ্গে উঠতে শুরু করেছে, ঠিক তখনই আবার যেন এই দুই ক্রিকেটারের কাছাকাছি আসার ইঙ্গিত মিলল। গত শনিবার আইপিএল-এর আসরে দিল্লি মুখোমুখি হয়েছিল বিরাটদের। সেই ম্যাচের শেষে আবার যখন দুই দলের ক্রিকেটাররা পরস্পরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করছিলেন, ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সৌরভও। সবার ছিল সেই দিকেই।

যাক সবাইকে বোকা বানিয়ে অবশেষে সৌরভের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন বিরাট। এবার প্রশ্ন তাহলে কি সৌরভের বনাম বিরাটের মাঠের বাইরের লড়াই-এর যবনিকা পড়ল। অবশ্য সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সময়েই।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার