গ্রেফতার বাংলাদেশের যুদ্ধাপরাধী আলীম উদ্দিন

তাঁর মেয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন আলীম উদ্দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধাপরাধী আলীম উদ্দিন খানকে গ্রেফতার করল বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে রবিবার তাঁকে গ্রেফতার করেছে পাগলা থানার পুলিশ।

বাংলাদেশের পুলিশ জানিয়েছে, যুদ্ধাপরাধী আলীম উদ্দিন খান গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে তাঁর মেয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন। গোপন সূত্রে পুলিশের কাছে এই খবর পৌঁছয়। রবিবার সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত ওসি রাশেদুজ্জামান বলেন, ‘পাগলা থানার সাধুয়া গ্রামের আব্দুল গফুর খানের ছেলে আলীম উদ্দিনের বিরুদ্ধে ২০১৬ সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের দায়ে ২০ বছর করে কারাদণ্ড দেন আদালত।’ তিনি আরও বলেন, ‘আলীম উদ্দিন শ্রীপুরের বেলদিয়া গ্রামে মেয়ে রিনা আক্তারের বাড়িতে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিলেন। শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় রবিবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।’

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন