IPL-2023: আইপিএল-এর ইতিহাসে ব্র্যাভোকে স্পর্শ করে নজির চাহালের

Share:

নিজস্ব প্রতিনিধি :  চলতি আইপিএল-এ দূরন্ত ছন্দে রয়েছেন রাজস্থান রয়্যালস-এর বোলার যজুবেন্দ্র চাহাল। তারই ফলস্বরূপ চাহাল গত ম্যাচেই পূর্ণ করে ফেললেন এক নয়া ইতিহাস। ইন্ডিয়ান প্রিমিয়ার অর্থাৎ আইপিএল-এর আসরে চাহালের মোট উইকেট সংখ্যা হল ১৮৩টি। চাহালের সঙ্গে এই কৃতিত্ব রয়েছে আরও এক ক্রিকেটারের। তিনি হলেন ডেওয়ান ব্র্যাভো।

উল্লেখ্য, গত রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৯ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন চাহাল। ফলে তাঁর উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৮৩টি-তে। এই তরুণ বোলারটি আইপিএল-এ এখনও অবধি ম্যাচ খেলেছেন ১৪২টি। তাঁর গড় অ্যাভারেজ হল ২১.৬০ এবং ইকনোমিক রান রেট হল ৭.৬৫, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। চাহালের সেরা পারফরম্যান্স হল ৪০ রানে পাঁচটি উইকেট দখল করা।

চাহালের আগে প্রাক্তন চেন্নাই সুপার কিংস তারকা ডেওয়ান ব্র্যাভো ১৮৩টি উইকেট নিয়ে নজির গড়েছিলেন ঠিক কথাই, কিন্তু চাহালের থেকে অনেক বেশি সংখ্যক ম্যাচ তিনি খেলে এই নজির গড়েছিলেন। তাঁর মোট ম্যাচ সংখ্যা ছিল ১৬১টি।

চাহাল এবং ব্র্যাভো ছাড়াও আইপিএল-এ আরও সবচেয়ে বেশি যে পাঁচজন ক্রিকেটার আছেন তাঁরা হলেন, পীযূষ চাওলা ১৭৪টি উইকেট, অমিত মিশ্র ১৭২টি উইকেট এবং রবিচন্দ্রন অশ্বিন ১৭১টি উইকেট।

প্রসঙ্গত, চাহাল গত রবিবার সানরাইজার্সের বিপক্ষে এই নজির গড়লেও ম্যাচটিতে কিন্তু ৪ উইকেটে হার স্বীকার করতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। তবে এই ম্যাচেই আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেনি রাজস্থান ক্রিকেটাররা। তাঁদের মতে, ম্যাচের শেষ বলটি সন্দীপ শর্মার নো বল ছিল। যে বলে ছয় মেরে আব্দুল সামাদ হায়দরাবাদকে জিতিয়ে দেন। যা একেবারেই মেনে নিতে পারেননি রাজস্থান টিম ম্যানেজম্যান্ট।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা