আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রিয়েলকে কেন অভিনন্দন, এই নিয়েই বার্সাকে তোপ কার্লোস পুয়োল-এর

নিজস্ব প্রতিনিধি :  সদ্য কোপা দেল-রো খেতাব জয় করেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে পরাজিত করেছে তারা। এই জয়ের সঙ্গে সঙ্গে রিয়ালের এটি ২০তম শিরোপা জয়। তবে রিয়াল মাদ্রিদ কোপা দেল-রো খেতাব জয় করলেও বার্সার থেকে কিন্তু তারা এখনও অনেক পিছিয়ে রয়েছে।বার্সা মোট ৩১ বার কোপা দেল-রো জিতেছে। রিয়ালের এই খেতাব জয়ের পর পরই বার্সার ওপর বেজায় চটেছেন কার্লোস পুয়োলে। কিন্তু কেন চটলেন তিনি?

পুয়োলে-এর বার্সার প্রতি এই রাগের অন্যতম কারণ হল, রিয়ালের এই জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী দলকে শুভেচ্ছা জানিয়েছে বার্সেলোনা। সেইখানে তারা লিখেছে, সদ্য কোপা দেল-রো খেতাব জয় করার জন্য তোমাদের অভিনন্দন। বার্সার এই পোস্টের পরই নাকি ক্যাম্প ন্যুর দলটির ওপর চটে গিয়েছে পুয়োলে। তারই বহিপ্রকাশ ঘটেছে সোশ্যাল মিডিয়ায় করা তাঁর পোস্টটিতে।

সেই পোস্টে এই ডিফেন্ডারটি লেখেন, রিয়ালের জয়ে তোমরা চির প্রতিদ্বন্দ্বী দলকে অভিনন্দন জানালে। এর থেকে লজ্জার আর কি হতে পারে। যে দলের বর্তমান সভাপতি সাম্প্রতিককালে আমাদের নিয়ে দুর্নাম ছড়াচ্ছে, তাঁদের দলকেই কি না অভিনন্দন। এই জিনিষটা অত্যাধিক বাড়াবাড়ি হয়ে গেল বলে আমি মনে করি।

আরও জানতে পড়ুন: ঘরের মাঠে পাঞ্জাবকে ঘূর্ণির ফাঁদে ফেলেই বদলা নিতে চায় নাইটরা

অবশ্য রিয়ালের এই খেতাব জয়ে শুধু বার্সাই নয়, মাদ্রিদের দলকে অভিনন্দন জানিয়েছে যে দলকে পরাজিত করে রিয়াল খেতাব জয় করেছিল সেই ওসাসুনাও। তারাও সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে, কোপা দেল-রো খেতাব জয়ের জন্য তোমাদের অভিনন্দন।

ওসাসুনার পাশাপাশি রিয়ালকে অভিনন্দন জানিয়েছে আরও অনেক ক্লাবই। সেই তালিকায় রয়েছে বিলবাও, সোসিয়াদ-রাও। তবে পুয়োলের এই ক্ষোভের বহিঃপ্রকাশ নিয়ে এখনও রিয়াল বা বার্সার পক্ষ থেকে কিছু প্রতিক্রিয়া জানানো হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ