চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডেনে পঞ্জাবের বিরুদ্ধে জিততে কলকাতার চাই ১৮০ রান

নিজস্ব প্রতিনিধি: ফের নাইট পেসারদের জঘন্য বোলিং। আর সেই জঘন্য বোলিংয়ের সুবাদেই ইডেনে নীতীশ রানাদের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৯ রান তুলল শিখর ধাওয়ানরা। তার মধ্যে শেষ দুই ওভারেই উঠল ৩৬ রান।  

সোমবার রাতে ইডেনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। পওয়ার প্লে-তে প্রথম থেকেই হাত খুলে খেলার চেষ্টা করেন পঞ্জাবের দুই ওপেনার। কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলেই প্রভসিমরান সিংকে (১২) সাজঘরে ফিরিয়ে পঞ্জাব শিবিরে আঘাত হানেন হরষিত রানা। তিন নম্বরে ব্যাট করতে নামা ভানুকা রাজাপক্ষে তিন বল নষ্ট করে হরষিতের বলে শূন্য রানে ফিরে যান। যাকে ঘিরে পঞ্জাব সমর্থকদের বড় ভরসা ছিল সেই লিয়াম লিভিংস্টোন ক্রিজে এসেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। কিন্তু বরুণ চক্রবর্তীর আউট সুইং মিস করে লেগ বিফোর হন। আম্পায়ার আউট দিলেও রিভিড নেন। যদিও তাতে সিদ্ধান্ত বদলায়নি। ৯ বলে ১৫ রান করে ফেরেন লিভিংস্টোন।

পওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান শিখর ধাওয়ান ও জিতেশ শর্মা। দুজনে ৫৩ রান যোগ করে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ভালো খেলতে-খেলতে বরুণ চক্রবর্তীর বলে রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জিতেশ (১৮ বলে ২১)। পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান ছক্কা মেরে ৪১ বলে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন। এ নিয়ে আইপিএলে ৫০তম অর্ধ শতরান করলেন ‘গব্বর’। যদিও অর্ধ শতরানের পরে নীতীশ রানার বলে বিদায় নেন শিখর (৪৭ বলে ৫৭)। ঋষি ধাওয়ান এসেই মারতে শুরু করেন। শেষ পর্যন্ত অবশ্য ১০ বলে ১৯ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। সাম কুরান নয় বলে চার রান করে ফেরেন।  শেষ দুই ওভারে ৩৬ রান তুলে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন শাহরুখ খান ও হরপ্রীত ব্রার। দুজনে যথাক্রমে ২১ (৮ বল) ও ১৭ (৯ বল) রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে সাত উইকেটে ১৭৯ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস।

Published by:

Share Link:

More Releted News:

মাঠে ছিলেন ব্যাটারদের যম! ICU-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তারকা বোলার

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, ভাঙলেন রোহিত শর্মার বড় রেকর্ড

হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

বিরাট কোহলির ‘লাইক’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, মুখ খুললেন জার্মান নেটপ্রভাবী

ডেভিড পেইনের বদলে দক্ষিণ আফ্রিকার জোরে বোলারকে দলে নিল হায়দরাবাদ

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ