কুয়োর ধারে স্নান, শ্যাম্পু করে দিচ্ছেন বান্ধবী, ঊষসীর ভিডিও দেখে হাসির রব

সোনাঝুরিতে কুয়ো দেখে নিজেকে আটকাতে না পেরে সাদার উপর নীল ডোরাকাটা শাড়িতেই কুয়োর পারে বসে স্নান করতে শুরু করলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। সম্প্রতি যোগচর্চার একটি ছবি পোস্ট করে হেনস্থার শিকার হন পর্দার ‘জুন আন্টি’। সেই নিয়ে প্রতিবাদেও নেমেছিলেন অভিনেত্রী। উচ্চ কন্ঠে বলেছিলেন, ট্রোলাররা যতই তাঁকে এহেন ছবি বা ভিডিও পোস্ট করার জন্য নিন্দা-মন্দ করুক না কেন তিনি বারবার এই ছবি দিয়েই যাবেন। এবার আরও একটি ভিডিওর কারণে ট্রোলড হলেন নায়িকা। আসলে সম্প্রতি তাঁর ভিডিওতে দেখা গিয়েছে, খোলা উঠোনে কুয়োর কাছে বসে বান্ধবী তাঁর চুলে শ্যাম্পু করে দিচ্ছে। এতেই চটলেন নেটমাধ্যম। সঙ্গে উঠল হাসির রব।

ঊষসীর স্নান করার ভিডিওটি দেখে হাসি যেন থামছেই না নেটপাড়ার। আসলে এই মুহূর্তে শান্তিনিকেতনে রয়েছেন ঊষসী। শুধু ঘুরতে নয়, এক কর্মশালায় যোগ দিতে সেখানে গিয়েছেন অভিনেত্রী। যোগাসন প্রশিক্ষক রাইকথার সঙ্গে ঊষসী একটি কর্মশালার আয়োজন করেছেন। তার মধ্যে কলকাতার তুলনায় শান্তিনিকেতনের তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রী ছুঁয়েছে। তাই ‘বান্ধবী’র সাহায্যেই একটু শরীর ঠাণ্ডা করে নিলেন ঊষসী। সোনাঝুরিতে কুয়ো দেখে নিজেকে আটকাতে না পেরে সাদার উপর নীল ডোরাকাটা শাড়িতেই কুয়োর পারে বসে স্নান করতে শুরু করলেন অভিনেত্রী। ঊষসীর মাথায় শাম্পু ঘষে দিলেন অভিনেত্রীর বান্ধবী তথা যোগা প্রশিক্ষক রাইকথা। তারপর বালতি বালতি ‘কুয়োর ঠান্ডা জল’ ঠেলে স্নান সারলেন অভিনেত্রী।

সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় জুড়েছেন অভিনেত্রী। প্রেক্ষাপটে বাজছে বাংলাদেশি গায়ক কাজল মুনিরের ভাইরাল গান, ‘তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা…’। এই ভিডিও পোস্ট করা মাত্রই অনুরাগীরা হাসির ইমোজিতে ভরিয়েছেন। বাদ নেই তারকারাও। কেউ লেখেন, ‘উফ গানটা ফাটাফাটি, সঙ্গে শাড়িতে স্নান’। কেউ আবার ‘সমকামী’ বলে বিঁধেছেন দুজনকে। কিন্তু এই বিদ্রুপের কী জবাব দেবেন জুন আন্টি তাই দেখার পালা।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ