IPL-2023: সূর্যের ছন্দ ফিরে পাওয়া কিছুটা চিন্তায় রাখছে হার্দিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল-এর আসরে শুক্রবার গুজরাটের মুখোমুখি হচ্ছে মুম্বই। বর্তমানে লিগ টেবিলে ১ নম্বর স্থানে থাকা গুজরাট আর চার নম্বর স্থানে রয়েছে মুম্বই। প্লে অফ যাওয়ার রাস্তা প্রায় পাকা হার্দিকদের কাছে, যদি না কোনও অঘটন ঘটে। আর মুম্বইকে যেতে গেলে বাকি ম্যাচগুলিতে জয় পেতে হবে। কাজেই শুক্রবারের হার্দিকদের কাছে যা গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্ব রয়েছে মুম্বই-এর কাছে।

শুক্রবার হার্দিকরা মুম্বই-এর বিরুদ্ধে মাঠে নামার আগে কিছুটা চিন্তায় রয়েছেন মুম্বই ব্যাটার সূর্য কুমার যাদবকে নিয়ে। কেননা আগের ম্যাচে যেভাবে সূর্যের ব্যাটে রান এসেছে, যে অসাধারণ ইনিং সূর্যকুমার খেলেছেন, তা নিয়েই চিন্তা গুজরাট বোলারদের। কেননা সূর্য ফর্মে থাকলে যে বিপক্ষ বোলারদের কি হাল হয় তা আগের ম্যাচে ভালোই বুঝেছেন বেঙ্গালুরু বোলাররা।

আরও জানতে পড়ুন: আরসিবির সঙ্গে ভালোবাসার সম্পর্কটা দুই তরফেরই: বিরাট

কাজেই হার্দিকদের দলের বোলারদের এখন মূল টার্গেটই হচ্ছে সূর্যকুমার যাদবকে যত তাড়াতাড়ি সম্ভব প্যাভলিয়নে ফেরত পাঠাতে হবে। না হলে বিপদ বাড়বে। শুধু সূর্যই নন, সামিদের কাছে আর একজন ব্যাটারেরও নাম রয়েছে, তিনি হলেন  ইষাণ কিষাণ। এখন দেখা যাক ম্যাচের ফল কোন দিকে যায়।

তবে রোহিত শর্মার দলও চাইবে গুজরাট ম্যাচে জয় পেতে। কেননা আইপিএল- শুরুর সময় মুম্বই দল একেবারেই ভালো করতে পারেনি। তবে বর্তমানে তারা লিগ টেবিলে চার নম্বর স্থানে রয়েছে। এখন একটা ম্যাচ হারা মানেই প্লে-অফে যাওয়ার পথ আরও কঠিন করে তোলা। কাজেই যেনতেন প্রকারেণ গুজরাটকে হারিয়ে সেই চেনা ছন্দে যাতে ব্যাঘাত না ঘটে সেই দিকেই চেয়ে রয়েছেন হিটম্যানরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা