আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচের দায়িত্ব পেলেন ড্যারেন স্যামি

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজের টি টুয়েন্টি ও একদিনের দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যারিবীয় ক্রিকেটার ড্যারেন স্যামি। আর টেস্ট ও ‘এ’ দলের দায়িত্ব দেওয়া হয়েছে দলের বর্তমান ভারপ্রাপ্ত কোচ আন্দ্রে কোলিকে। ফিল সিমন্স দায়িত্ব ছাড়ার পরে তিন ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কিশোর স্যালো জানিয়েছেন, টি টুয়েন্টি, একদিনের এবং টেস্ট ফরম্যাটের জন্য কোচ হতে চেয়ে মোট ২০জন আবেদন জানিয়েছিলেন। তার মধ্যে শিবনারায়ণ চন্দরপাল সহ যেমন বেশ কয়েকজন প্রাক্তন ক্যারিবীয় ক্রিকেটার ছিলেন, তেমনই বিদেশি ক্রিকেটারও ছিলেন। ড্যারেন স্যামি শুধু সাদা বলের কোচ হওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন। সব দিক বিবেচনা করে তাই প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতেই টি টুয়েন্টি ও একদিনের দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

দেশের হয়ে টেস্ট, একদিনের এবং টি টুয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন স্যামি। তাঁর নেতৃত্বেই ২০১২ ও ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট তুলে রাখার পরে কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রাক্তন ক্যারিবীয় অধিনায়ক। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্রাঞ্চাইজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্বে জিম্বাবুয়েতে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়েই জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক ঘটছে স্যামির।

Published by:

Share Link:

More Releted News:

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ