Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: ম্যাচ হারলেও সমর্থকদের আবেগে ভাসলেন ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ গত রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কাজেই চেন্নাই সমর্থকরা কিছুটা হলেও বিষণ্ণ ঠিক কথাই, কিন্তু দলনেতা ধোনির প্রতি তাঁদের ভরসা বা ভালোবাসায় কোনও ফারাক পরেনি। যা ফের একবার দেখিয়ে দিলেন গত রবিবার ম্যাচ শেষে।

ম্যাচ শেষ হয়ে যখন চেন্নাই দল হোটেল ফিরবে বলে স্টেডিয়ামের বাইরে এল, ঠিক তখনই চেন্নাই সমর্থকদের ধ্বনিতে উচ্চারিত হল ধোনি ধোনি চিৎকার। যা দেখে হয়তো কিছুটা হলেও প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন মাহি। তারপরই সমর্থকদের এই ভালোবাসাকে হাত নেড়ে কুর্নিশও জানালেন তিনি।

এর পাশাপাশি ঘটল আরও একটি ঘটনা। যা আইপিএল-এল ইতিহাসে সোনার ফ্রেমে চিরকাল হয়তো থেকে যাবে অম্লিন। তা হল ম্যাচ শেষ হতেই মাঠে এগিয়ে গিয়ে ধোনির অটোগ্রাফ নিলেন ভারতের প্রাক্তন জাতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। বিশ্ববিখ্যাত এক ক্রিকেটারকে অটোগ্রাফ দিচ্ছেন আর বিশ্ব বিখ্যাত ক্রিকেটার।

সবশেষে নাইটদের কাছে ম্যাচ হারার প্রসঙ্গে ব্যক্ত করতে গিয়ে চেন্নাই দলনেতা বলেন, প্রথমে ব্যাট করার অন্যতম কারণ হল এই পিচে ১৮০ রান তুলতে পারলেই দ্বিতীয় ইনিংসে চাপে পড়ে যেত নাইটরা। কিন্তু তা আর হয়নি। আমরা যে রান তুলেছি তাতে ম্যাচ জেতার আশা খুবই কম থাকে। ফলে যা হওয়ার তাই হয়েছে। দ্বিতীয় কারণ হল অবশ্যই কুয়াশা।

তবে দলের উল্লেখযোগ্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তাঁদের দোষ দিতে নারাজ মাহি। চেন্নাই দলের হয়ে গতকাল শিভম দুবের খেলার ভূয়সী প্রশংসাও করেছেন মাহি। তাঁর মতে, শিভম খুব ভালো একজন প্রতিশ্রুতিবান ক্রিকেটার। ওঁকে আরও ভালো খেলতে হবে। আমি সত্যিই খুব খুশি শিভমের পারফরম্যান্সে।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত