মাটনের দরবারি নার্গিসি কোপ্তা খেয়েছেন কখনও ?

এবার ম্যারিনেশনে রাখা কোপ্তার মাংস চার ভাগে ভাগ করে নিন। প্রত্যেকটির ভেতরে ডিম পুরে মুড়ে নিয়ে শ্যালো ফ্রাই করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোপ্তা তো সবাই খেয়েছেন কিন্তু আজকে জানাবো দরবারি নার্গিসি কোপ্তা নামের একটি রেসিপির হদিস।

উপকরণ 

মাটন কিমা (আধ কিলো), পেঁয়াজ ভাজা (২০০ গ্রাম), বিরিয়ানি গরম মশলা গুঁড়ো (১ চামচ), আদা-রসুন বাটা (দেড় চামচ), গোলমরিচ গুঁড়ো (আধ চা-চামচ), নুন, ডিম সেদ্ধ (৪ টে), ঘি বা সর্ষের তেল, টকদই (২ চামচ, ফেটানো), কেওড়া জল (আধ চা-চামচ), মিঠা আতর (২ ফোঁটা)।

প্রণালী 

কোপ্তার জন্য প্রথমে মাটন কিমাতে আধ চা-চামচ আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি গরম মশলা গুঁড়ো, নুন, তিনভাগের একভাগ বেরেস্তা বাটা করে সবকিছু একসঙ্গে ভাল করে মেশাতে হবে। এক ঘণ্টা ম্যারিনেট করুন। এবার কড়াইতে ঘি বা সর্ষের তেল গরম করে তাতে বাদবাকি আদা-রসুন বাটা দিন। হালকা নেড়েচেড়ে টকদই মেশান। খানিকটা সাঁতলে নিয়ে বাকি বিরিয়ানি গরম মশলা গুঁড়ো, ক্রাশ করা বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এবারে এক কাপ জল মেশান। কিছুক্ষণ কম আঁচে গ্রেভিটা ফুটতে দিন যাতে পুরোটা ঘন হয়ে আসে। গ্যাস অফ করে দিন। কেওড়ার জল ও মিঠা আতর মেশান। এবার ম্যারিনেশনে রাখা কোপ্তার মাংস চার ভাগে ভাগ করে নিন। প্রত্যেকটির ভেতরে ডিম পুরে মুড়ে নিয়ে শ্যালো ফ্রাই করুন। এবার গ্রেভির মধ্যে কোপ্তাগুলো দিয়ে একদম কম আঁচে ৫-৭ মিনিট ঘুরিয়ে ফিরিয়ে ফোটান। আঁচ থেকে নামিয়ে অর্ধেক করে কেটে পরিবেশন করুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২