দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলো ঊষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, পড়ুন রাশিফল

মেষ  বাইরের লোকের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগার সম্ভাবনা আছে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিয়ের কথা ভাবছেন তাঁদের জন্য খুব শুভ সময় আসতে দেরি আছে। চোখের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। সংসারে অশান্তি মিটতে দেরি আছে। আজ মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন। পেটের যন্ত্রণা বাড়বে।

বৃষ সকালের দিকে শরীরে একটু দুর্বলতা থাকতে পারে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বাড়ির কোনও ব্যাপারে গুরুজনের সঙ্গে তর্ক বাধবে। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। আজ কোনও বিষয়ে জেদ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। বাবার শারীরিক অবস্থার অবনতি।

মিথুন প্রেমের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার যোগ আছে। কেউ আপনার উপকার করতে পারেন। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসার জন্য ছোটাছুটি করতে হবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। সমাজের পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত মানসিক চাপের জন্য রক্তচাপ বৃদ্ধি হৃপেতে পারে।

কর্কট  আপনার ব্যবহার একটু ভাল করার চেষ্টা করুন। আজ ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে না। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে থাকলেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।

সিংহ পড়াশোনার খুব ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। কাজের চাপের জন্য সংসার অবহেলা। আজ বন্ধুবিচ্ছেদ হতে হতেও বেঁচে যাবেন। মা বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভাল হলেও খরচও থাকবে প্রচুর। প্রেমে প্রচুর সাফল্য থাকবে। কুটিরশিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।

কন্যা  ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে। মাত্রাছাড়া কথা আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। শিক্ষকদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধের আশঙ্কা।

তুলা  সকাল থেকে একটু অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন। দুপুরের পরে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে।

বৃশ্চিক সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। চুরির জন্য অর্থ অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা। সংসারে সুখ ফিরতে দেরি হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে।

ধনু  ব্যবসার ব্যাপারে বাজে খবর আসতে পারে। ধর্মের কথা আলোচনা করতে আজ আপনার ভাল লাগবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা থাকবে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

মকর  বন্ধু বিবাদ বাধতে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে না। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। কোনও আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হবে। রক্তপাত থেকে সাবধান থাকুন।

কুম্ভ  আজ সকালের দিকটা ভাল ভাবে চললেও সন্ধ্যার পরে বিবাদ থেকে সাবধান। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। কোনও ভুল কাজে আপনার অর্থ নষ্ট হতে পারে। সংসারে অর্থনৈতিক দিকটা একটু খারাপ থাকবে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে।

মীন  আজ একটু সাবধানে থাকুন, বদনাম হতে পারে। মানসিক ভাবে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। কর্মস্থলে ঝামেলা বাড়বে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে চিন্তা হবে। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতির আশঙ্কা। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

আজকের রাশিফল: পেটের সমস্যা বাড়বে, হঠাৎ চাকরির প্রস্তাব, বিদেশ ভ্রমণের সুযোগ…

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

শুক্রের গোচরে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তি, তবে পরিবারের চরম বিপদ..

আজকের রাশিফল: গুপ্ত শত্রুর আক্রমণ, থেমে থাকা কাজ গতি পাবে, কোনও সুসংবাদ পাবেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ