দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: ব্যর্থতার দায় নিয়ে লখনউ-এর দায়িত্ব ছাড়ার পথে গৌতম গম্ভীর

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এর ১৬তম সংস্করণে প্লে-অফের ম্যাচে ব্যর্থ হয়ে ছিটকে যায় লখনউ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে দলের মেন্টর গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে। সূত্রের খবর, এরপরই লখনউ-টিম ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিতে চলেছে আগামী মরশুমে দলের মেন্টরের পদ থেকে নাকি সরিয়ে দেওয়া হতে চলেছে প্রাক্তন জাতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে।

কেননা, মুম্বইয়ের বিরুদ্ধে দল হারার পরই লখনউ সুপার জায়ান্টসের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে গৌতম গম্ভীরের বাদানুবাদ বাদে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে যায়। গৌতম নিজের ওপর থেকে দায় এড়ানোর জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে বোঝানোর চেষ্টা করলেও তাতে বরফ গলেনি বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সুতরাং গৌতম গম্ভীরকে হয়তো আগামী মরশুমে লখনউ দলের হটসিটে বসতে দেখা যাবে না।

তবে বিশেষ সূত্রের খবর, গৌতমের কাছে ইতিমধ্যেই অফার রয়েছে তাঁর পুরনো দল কলকাতা নাইট রাইডার্স থেকে। এখনও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রাক্তন এই জাতীয় ক্রিকেটার।

আরও জানতে পড়ুন: ধারাবাহিক ছন্দে থাকা হার্দিকদের হারানোর স্বপ্ন দেখছে মুম্বই ইন্ডিয়ান্স

তবে লখনউ দলের অন্দর মহলে যে খবর ভেসে আসছে, তা হল গৌতম গম্ভীর নিজে একজন সাংসদ। কাজেই সাংসদ হওয়ার ফলে তিনি দলের সঙ্গে ঠিকমতো সময় দিতে পারছেন না। যাতে ক্ষতির মুখে পড়তে হয়েছে দলকে। এবং তার প্রভাব পড়েঠে আইপিএল-এর প্লে অফ ম্যাচে। যেখানে গ্রুপ লিগের ম্যাচগুলি এত ভালো খেলেও প্লে-অফে গিয়ে হারের মুখ দেখতে হল লখনউকে। তাতেই রুষ্ঠ হয়েছেন গোয়েঙ্কা কর্তারা। তাই তাঁকে আর পছন্দ নয় তাঁদের।

এ ছাড়া বিরাট কোহলির সঙ্গে গৌতমের যে ঝামেলা হয়েছিল, তাকেও ভালো চোখে দেখেননি গোয়েঙ্কা কর্তা। সুতরাং সব মিলিয়ে গৌতমের ওপর দারুণ ক্ষোভ তাঁদের। এই সব নিয়ে মতানৈক্য চলছে দুই পক্ষের। শেষ পর্যন্ত গৌতম গম্ভীর লখনউ দলের মেন্টরের দায়িত্ব ছেড়ে কোন দলে যান সেটা সময়ই বলবে।

Published by:

Share Link:

More Releted News:

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ