দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোশ্যাল মিডিয়ায় নতুন মাইলস্টোন ছুঁলেন বিরাট

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেটের ২২ গজে তিনি গড়ছেন একের পর রেকর্ড। ক্রিকেটের মাঠে সে যেমন স্বচ্ছল, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও তিনি একইভাবে অ্যাক্টিভ। তিনি আর কেউ নন, তিনি হলেন বর্তমান ভারতীয় দলের অন্যতম সদস্য ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

চলতি আইপিএল থেকে তাঁর দল ছিটকে গিয়েছে খালি হাতেই। কাজেই বিরাট ভক্তরা বেশ হতাশ। কিন্তু সেই সময় বিরাট তাঁদের জন্য নিয়ে এলেন এক আনন্দের বার্তা। যে বার্তাতে বিরাট ভক্তরা অন্তত খুশি হয়ে যাবেন। কি সেই বার্তা।

সেটা হল এই মুহূর্তে ইন্সটাগ্রামে বিরাটের ফলোয়ার ২৫০ মিলিয়ন। যা একটা অনন্য নজীর। এবং প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন মিঃ কোহলি। বিরাট এখন রয়েছেন তিন নম্বর স্থানে।

আরও জানতে পড়ুন: গুজরাট বনাম মুম্বই ম্যাচের টিকিট নিয়ে ধুন্ধুমার কাণ্ড

উল্লেখ্য বিরাটের আগে রয়েছেন আরও দুই খেলোয়াড়। অবশ্য তাঁরা কেউ ক্রিকেটার নন। দুজনেই বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এঁরা হলেন পুর্তগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় বিরাটের এই নজির গড়ার পর বিরাট ভক্তরা অন্তত কিছুটা হলেও খুশি হবেন। দুধের স্বাদ তাঁরা এখন ঘোলে মেটাবারই চেষ্টা করবেন এটাই স্বাভাবিক।

প্রসঙ্গত, বিরাট আইপিএল-এর ১৬তম সংস্করণে রাজস্থান দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৬৩৯। তাঁর অ্যাভারেজ ৫৩.২৫। স্ট্রাইকিং রেট ১৩৯। তার মধ্যে সেঞ্চুরিও আছে। সুতরাং আরসিবি প্লে-অফে যেতে না পারলেও বিরাটের রান সংখ্যা নেহাতই কম নয়।

তবে আইপিএল-এ ব্যর্থ হলেও বিরাট এখন ব্যস্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ নিয়ে। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটকে তাঁর ছন্দেই দেখতে চাইছেন বিরাট ভক্তরা। এখন দেখার সোশ্যাল মিডিয়ায় এই নজির গড়ার পর বিরাট ক্রিকেটের ২২ গজে কতটা সফল হয়ে ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি এনে দিতে পারেন কি না।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ