তৃণমূল নেতার ভাই খুনে গ্রেফতার ২, উদ্ধার তাজা বোমা

ধৃতদের আজ কান্দি মহকুমা আদালতে পেশ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুন হয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞা’র তৃণমূল নেতার ভাই আমির শেখ। সেই ঘটনায় গ্রেফতার হয়েছে ২ মূল অভিযুক্ত। ধৃত সফিরুল বাশার এবং বিরাজ আলম সম্পর্কে বাবা ও ছেলে। তাদের পাঁপড়দহ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর রাতভর তল্লাশি চালিয়ে প্রচুর তাজা বোমা উদ্ধার করে বড়ঞা থানার পুলিশ।

গত রবিবার সন্ধ্যায় তৃণমূল নেতার ভাই খুন হওয়ার পরে তল্লাশি চালিয়ে পুলিশ ওই রাতেই সফিরুল ও বিরাজকে গ্রেফতার (ARREST) করে। উদ্ধার করা হয় প্রায় ২ বালতিরও বেশি তাজা বোমা। সূত্রের খবর, ৩০টিরও বেশি বোমা (BOMB) উদ্ধার হয়েছে।  

পাঁপড়দহ গ্রামের বাসিন্দা তৃণমূল নেতার তুতো ভাই আমির গত কাল সন্ধ্যায় নামাজ পড়ে মসজিদ থেকে বেরানোর পরে তাঁর ওপরে বেশ কয়েকজন বোমা হামলা চালায়। স্থানীয় সূত্রে খবর, প্রায় ৮-১০টি বোমা ছোঁড়া হয়। শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আমিরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে।

পঞ্চায়েত সদস্যের ভাইয়ের খুন ও বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। ধৃতদের আজ কান্দি মহকুমা আদালতে পেশ করা হবে। স্থানীয়দের দাবি, বোমা হামলায় যুক্ত কাজল, সিদ্দিক, আপেল সহ বেশ কয়েকজন।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন