Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: সোমবারের ম্যাচ না হলে চ্যাম্পিয়ন হবে গুজরাট

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল-এর ১৬তম সংস্করণের ফাইনাল ম্যাচ নির্ধারিত দিনে অনুষ্ঠিত হতে পারল না। তার কারণ একটাই। বৃষ্টি। তবে রবিবারের পরিবর্তে সোমবার ফের ফাইনাল ম্যাচের দিন ধার্য করা হয়েছে। আগের ম্যাচের মতো সোমবারেও ম্যাচের সময় রাখা হয়েছে সন্ধ্যা ৭.৩০ মিনিট। এবং বিসিসিআই-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে গতকালের ম্যাচের টিকিট সোমবার ধার্য থাকবে।

উল্লেখ্য, সোমবারও যদি বৃষ্টির কারণে ম্যাচ অনুষ্ঠিত না হয়, তাহলে গুজরাট টাইটান্সকে চলতি আইপিএল-এ চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে। কেননা, লিগ টেবিলে গ্রুপ শীর্ষেই ছিল হার্দিক পাণ্ডিয়ার দল। আর চেন্নাই ছিল দু নম্বর স্থানে। কাজেই শীর্ষে থাকার সুবাদেই এই সুযোগ পাবেন হার্দিকরা।

আহমেদাবাদের আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরের দিকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৪৫ শতাংশ।

সোমবারও আহমেদাবাদের তাপমাত্রা যেমন থাকবে তেমনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না মেথলজিক্যাল ডিপার্টমেন্টের কর্তারা। সুতরাং বোঝাই যাচ্ছে সোমবারও বৃষ্টির ভ্রূকুটি থেকে একেবারে মুক্ত নয় আহমেদাবাদ।

রবিবার আইপিএল-এর ফাইনাল ম্যাচের দিন যেভাবে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হল তা ক্রিকেটের মেগা ইভেন্টের এতিদনের ইতিহাসে এই প্রথম। সূত্রের খবর, প্রথমে রিজার্ভ ডে হিসেবে না থাকলেও, যেহেতু আইপিএল-এর মতো একটা মেগা ইভেন্ট, তাই কর্তারা সিদ্ধান্ত নেন সোমবারে পুনরায় ম্যাচটি করার জন্য। এখন দেখার সোমবারের রাতে শেষ পর্যন্ত আইপিএল-এর ফাইনাল ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কি না।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত