পাকিস্তানকে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়ার পরামর্শ আইসিসির

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের মাটিতে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। এমনটাই আশ্বাস ভারতের প্রতিবেশীদেশের নেতৃত্বকে জানাবেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির প্রতিনিধিরা।

উল্লেখ্য, চলতি বছরেই পাকিস্তানের মাটিতে বসতে চলেছে এশিয়া কাপ ক্রিকেটের আসর। সেই টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে না বলে আগেই জানিয়েছিল। গত রবিবার ভারত তাঁর সিদ্ধান্তে অনড় থেকেছে।

অবশ্য ভারত যখন প্রথম ঘোষণা করেছিল যে চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে ভারত অংশগ্রহণ করবে না, তখন পিসিবি-র পক্ষ থেকে নাজম শেঠি প্রস্তাব দিয়েছিলেন কোনও নিরপেক্ষ দেশে ভারতের ম্যাচগুলি করার। তাতেও ভারতের সম্মতি নেই বুঝতে পেরে, নাজম শেঠি হুঁশিয়ারি দেন যে, ভারত এশিয়া কাপে না খেললে আমরাও ভারতে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করব না। অর্ফাৎ টিট ফর ট্যাক এই ফর্মূলা এখন প্রয়োগ করার কথা চিন্তা-ভাবনা করেছে পিসিবি।

আরও জানতে পড়ুন: ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে পাকিস্তানের মন্তব্যের পরই নড়চড়ে বসেন আইসিসির কর্তারা। সূত্রের খবর, আগামী মঙ্গলবার লাহোরে পিসিব কর্তাদের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং সিইও। তাঁরা দুজনেই নাজম শেঠির সঙ্গে বিশ্বকাপে পাকিস্তান যাতে অংশগ্রহণ করে সেই বিষয়ে কথা বলবেন। আইসিসির কর্তারা দু দিনের সফরে পাক ভূমিতে আসছেন বলে জানা গিয়েছে সূত্র মারফত।

বিশেষ সূত্রে খবর, আইসিসি কর্তারা পিসিবি কর্তাদের সঙ্গে বিশ্বকাপে যাতে পাকিস্তান অংশগ্রহণ করে সেই দিকে বিশেষ নজর দেবেন। পাশাপাশি যে বিষয়গুলি নিয়ে মূলত পিসিবি বনাম বিসিসিআই দ্বৈরথ চলছে সেগুলিও মেটানোর একটা চেষ্টা আইসিসি কর্তারা করবেন বলেই জানা গিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত আইসিসি কর্তাদের অনুরোধ পিসিবি কর্তারা মেনে নেন কি না।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা