Loading live market data...
Loading active stocks...
Connecting...

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে বাড়ছে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি মহেন্দ্র সিং ধোনি। সদ্য আইপিএল-এ জয়ী চেন্নাই দলের অধিনায়ক। ২০২৩-এর আইপিএল চলার মধ্যেই নাকি চেন্নাই অধিনায়কের অবসর ঘিরে একটা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে সেই ধোনির অবসর ঘিরেই বাড়ছে ধোনিদের ভক্তদের কৌতূহল। অনেক ধোনি ভক্তই মাহিকে আবার আইপিএল খেলার পরামর্শ দিয়েছেন।

অনেকে আবার আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রসঙ্গও উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তাঁদের মতে, মেসি ফুটবলার হিসেবে অনেক ট্রফি জিতলেও বাদ ছিল কোপা এবং বিশ্বকাপ জয় করা। ব্রাজিলের মাটিতে কোপা জয়ের পরই আর্জেন্টিনা অংশ নেয় কাতার বিশ্বকাপে। অধরা বিশ্বকাপ শুরুর মাঝেই মেসি তাঁর সতীর্থ এবং ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন আমি অবসরের সিদ্ধান্ত নেব খুব শীঘ্রই। কাজেই তোমরা আমাকে শেষ বিশ্বকাপ ট্রফিটা জয় করে দাও। তারপর তো বাকিটা ইতিহাস।

প্রসঙ্গত, ধোনির অবসর ঘোষণার সঙ্গ অনেকে মেসির এই ঘটনার মিল দেখতে পাচ্ছেন। তাঁদের মতে, দীর্ঘদিন চেন্নাই সুপার কিংস দল আইপিএল ট্রফি জয় করেনি। কাজেই ধোনি তাঁর সতীর্থদের কাছে মেসির মতো আব্দার করেছিলেন। এটা নেহাতই ট্রফি জয় করার উদ্দেশে। আসলে হয়তো তিনি ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা এখনই ভাবতে চাইছেন না।

ধোনিকে নিয়ে যখন এই জল্পনা চলছে, তার আগে মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন এখনও হাতে সাত-আট মাস সময় আছে। সুতরাং সব কিছু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেবো।

সূত্রের খবর, আসলে ধোনির চোটের সমস্যায় ভুগছেন। তার প্রমাণ চলতি আইপিএল-ও পাওয়া গিয়েছে। এখন হাঁটুর চোটের অবস্থা কি রকম থাকে তার ওপরই ধোনির সবকিছু নির্ভর করছে।

এদিকে আইপিএল ট্রফি জয়ের পরই ধোনিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন যুবরাজ সিং, স্টিফেন ফ্লেমিং, মাইক হাসিরা।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত