আগামী মরশুমে আল-হিলালের জার্সি গায়ে তুলছেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী মরশুমে তিনি কোন ক্লাবের জার্সি গায়ে চড়াবেন তা নিয়েই চলছিল দীর্ঘ জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান হল গত মঙ্গলবার রাতে। সূত্রের খবর, সৌদির ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক এবং বর্তমানে পিএসজি-র অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির।

সূত্রের খবর, মেসির বাবা জর্জ যিনি মেসির এজেন্টও বটে তিনি সৌদির ক্লাব আল-নাসের-এর অফার গ্রহণ করেছেন। সৌদির লিগে মেসিকে সর্বাধিক পেমেন্ট দিয়ে দলে নিয়েছে আল-নাসের। মেসির সঙ্গে তাদের দু বছরের চুক্তি হয়েছে। এবং মেসিকে তাঁরা ১.২ বিলিয়ন পাউন্ড অর্থ দিচ্ছে।

এর আগে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও দলে নিয়ে সকলকে চমকে দিয়েছিল সৌদির ক্লাবটি। এবার তারা আরও একটি বড় চমক দিল বিশ্ব ফুটবলে।

আরও জানতে পড়ুন: মেসির-পর এবার সৌদির ক্লাবের প্রস্তাব গেল বেঞ্জামার কাছে

উল্লেখ্য, মেসির সঙ্গে তাঁর বর্তমান ক্লাব পিএসজি-র চুক্তির মেয়াদ এবারই শেষ। কাজেই আগামী মরশুমে মেসির দলবদলকে ঘিরে এতদিন জল্পনা চলছিল বিশ্ব ফুটবলের আসরে। পিএসজি-তাঁকে রাখবে না সেটা আগেই বুঝে গিয়েছিলেন মেসি। তারপর জল্পনা উঠেছিল তাঁর পুরনো ক্লাব বার্সাতে ফেরা নিয়েও।

কিন্তু মেসি তাঁর পুরনো ক্লাব বার্সাতে ফিরে না গিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো পাড়ি দিলেন আরবের মাটিতে। তবে কি আগামী মরশুমে সৌদির লিগে রোনাল্ডো-মেসি দ্বৈরথ দেখা যাবে, অবশ্য তা এখনও স্পষ্ট নয়। কেননা রোনাল্ডো যদি আল-নাসের-এর মায়া ত্যাগ করেন তবে আর মেসি-রোনাল্ডো লড়াই দেখা যাবে না। আর যদি তা করে সিআর সেভেন তাঁর পুরনো দলেই থেকে যান। তবে অবশ্যই আরবের মাটিতে জমে উঠবে মেসি বনাম সিআর সেভেনের দ্বৈরথ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা