বিয়ের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করলেন ঋতুরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সাতপাঁকে বাঁধা পড়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়ড়। বান্ধবী উৎকর্ষা পাওয়ারকে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিলেন চেন্নাই তারকা। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় এই তারকা ব্যাটসম্যান সেই সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন তাঁর ভক্তদের জন্য।

উল্লেখ্য,  চলতি আইপিএল-এ ঋতুরাজ দূরন্ত পারফরম্যান্স করেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এটা অস্বীকার করার উপায় নেই তাঁর অনবদ্য ভূমিকার জন্যই পাঁচবারের জন্য ট্রফি জয় করতে সক্ষম হয়েছে চেন্নাই দল।

ঋতুরাজের সদ্য বিবাহিতা স্ত্রী উৎকর্ষাও কিন্তু নিজে একজন ক্রিকেটার। সে মহারাষ্ট্রের মহিলা দলের অন্যতম সদস্যা। চলতি আইপিএল-এর ফাইনালে ম্যাচে আহমেদাবাদে যখন চেন্নাই দল গুজরাটকে হারিয়ে পাঁচবারের জন্য ট্রফি জয় করল সেই সময় চেন্নাই দলের সেলিব্রেশনেও তাঁকে দেখা গিয়েছিল ঋতুরাজের সঙ্গে।

ঋতুরাজ ও উৎকর্ষার এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেন্নাই দলের তারকা ক্রিকেটার শিভম দুবে ও প্রশান্ত সোলাংকি। এই অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও শিখর ধাওয়ান, রশিদ খান, উমরান মালিক, শ্রেয়স আইয়াররা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নব দম্পতিকে তাঁদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

চলতি আইপিএল-এর আসরে ঋতুরাজ চেন্নাই সুপার কিংস দলের হয়ে ডেভিড কনওয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৬টি ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৫৯০ রান। এবং অ্যাভারেজ ছিল ৪২.১৪। অর্ধ্বশতরান ছিল ৪টি। তাঁর সর্বোচ্চ রান ৯২।

উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানের জন্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। তাঁর জায়গায় পরে অতিরিক্ত ব্যাটার হিসেবে সুযোগ পান যশস্বী জয়সওয়াল।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা