রবিবার মতুয়াগড়ে যাচ্ছেন অভিষেক, ঠাকুরবাড়ি থেকে দিতে পারেন বিশেষ বার্তা

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে নবজোয়ার কর্মসূচি উপলক্ষ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) আছেন হুগলিতে। আগামী রবিবার তিনি যাবেন উত্তর ২৪ পরগণা জেলায়। ঠাকুরবাড়ি থেকে দিতে পারেন বিশেষ বার্তা। 

আগামী ১০-১২ জুন পর্যন্ত উত্তর ২৪ পরগণায় থাকবেন তিনি। ইতিমধ্যেই এই জেলার নবজোয়ার কর্মসূচি নিয়ে বৈঠক করেছেন রাজ্য এবং জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিধায়করা। উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক এবং বিধায়ক তাপস রায়। ছিলেন আইপ্যাক কর্মীরাও। 

দল সূত্রে খবর, আগামী ১০ জুন চাঁদপাড়ায় রাত্রিবাস করবেন তিনি। ১১ জুন যাবেন ঠাকুরবাড়িতে। চাঁদপাড়া এবং বসিরহাটে ২টি সভা করবেন অভিষেক। তাঁর বক্তব্যে উঠে আসতে পারে নাগরিকত্ব ইস্যু। উল্লেখ্য, বিজেপি এবং কেন্দ্রের ওপরে এই ইস্যুতে ক্ষোভ আছে মতুয়াদের একটি বড় অংশের। 

বুধবার হুগলি’র আরামবাগে রোড শো করেন অভিষেক। করেন জনসংযোগ। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়ান তিনি। স্থানীয়দের অভাব- অভিযোগ এবং সমস্যার কথা শোনেন। সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। উল্লেখ্য, আজ ৪২ তম দিনে পড়ল নবজোয়ার কর্মসূচি। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২