২৯৬ রানেই গুটিয়ে গেল ভারত, ১৭৩ রানে পিছিয়ে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৯৬ রানে। এর ফলে অজিরা প্রথম ইনিংসে ভারতের থেকে এগিয়ে গেল ১৭৩ রানের ব্যবধানে।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই অজি বোলারদের দাপটের কাছে কার্যত হার মানতে শুরু করেন ভারতীয় টপ অর্ডারের চার ব্যাটসম্যান। আইপিএল-এ দূরন্ত ছন্দে থাকা তরুণ তারকা শুভমন গিলের ওপর অনেকেই ভরসা করেছিলেন। কিন্তু শুভমন তাঁদের সকলকেই নিরাশ করলেন। নিরাশের তালিকায় রয়েছেন বিরাট কোহলি এবং চেতশ্বর পূজারাও।

এই অবস্থায় দলকে খাদের তুলে আনলেন দুই ভারতীয় ব্যাটার। একজন হলেন অজিঙ্কা রাহানে এবং অন্যজন হলেন শার্দূল ঠাকুর। মূলত এই দুজনের কাঁধে চড়েই ভারত ২৯৬ রান করতে সক্ষম হল। শার্দূল ৫১ রান করে আউট হন। আর রাহানে আউট হন ৮৯ রান করে। অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিন উইকেট নেন প্যাট কামিন্স। দুটি করে উইকেট ঝুলিতে পোড়েন মিচেল স্ট্র্যাক, বোলান্ড ও ক্যামরন গ্রিন। লায়ন নেন একটি উইকেট।

স্বভাবতই ১৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া জেতার জন্য ভারতের সামনে কত রানের টার্গেট দিতে পারে তার দিকেই নজর থাকবে সকলের। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন তৃতীয় দিনের দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় দিনের হাফবেলা পর্যন্ত ব্যাট করে অন্তত ৪০০ থেকে ৪৫০ রানের টার্গেট ভারতকে দিয়ে ফের রোহিতদের ব্যাট করতে পাঠাবে অস্ট্রেলিয়া। তবে রোহিত বাহিনীকে ম্যাচ জিততে গেলে অসাধারণ কিছু করতে হবে। না হলে গতবারের পুনরাবৃত্তি এবারও নিশ্চিত।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা