চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রেসওয়েল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। সেই বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগেই নিউজিল্যান্ড শিবিরে নেমে এল জোড় ধাক্কা। সূত্রের খবর, চোটের কারণে আগামী বিশ্বকাপের আসর থেকে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলেন কিউয়ি অলরাউন্ডার ব্রেসওয়েল।

উল্লেখ্য, ব্রেসওয়েল এই মুহূর্তে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত ছিলেন উস্টারশায়ারের হয়ে খেলতে। সেই সময়ই তাঁর হাতের আঙুলে চোট লাগে। এবং তাঁকে দীর্ঘ ৮ মাস মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন।

বিশ্বকাপ ক্রিকেটের মহারণের আগেই ব্রেসওয়েলের নিউজিল্যান্ড দল থেকে ছিটিকে যাওয়া দলের কাছে অপূরণীয় ক্ষতি বলেই মনে করেছেন অনেকেই। কেননা এর আগে আইপিএল-এর আসরে নিউজিল্যান্ড ব্যাটসম্যান কেন উইলিয়ামসন হাঁটুতে চোট পান। এবং তাঁকে আইপিএল থেকে ছিটকেও যেতে হয়। এবং সেই সময়ই জানা গিয়েছিল উইলিয়ামসনের বিশ্বকাপে খেলা অনিশ্চিত। তবে বর্তমানে সূত্রের খবর, এই ক্রিকেটার বিশ্বকাপে দলের খেলোয়াড় হিসেবে না গেলেও মেন্টর হিসেবে ভারতে আসতে পারেন। দলের কোচ স্টিভ উইলিয়ামসন কিন্তু আশাবাদী নন উইলিয়ামসনকে নিয়ে।

প্রসঙ্গত, ব্রেসওয়েলের চোট নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এক কর্তা বলেন, ব্রেসওয়েলের দল থেকে ছিটকে যাওয়াটা আমাদের কাছে বড় ধাক্কা বিশ্বকাপের আগে। ওঁর মতো দক্ষ ক্রিকেটার দলে থাকলে অনেকটাই শক্তি বৃদ্ধি পেত দলের। এরপরই কেন উইলিয়ামসন সম্বন্ধে বলতে গিয়ে ওই কর্তা বলেন, কেন মাঠে ফেরার আপ্রান চেষ্টা করছেন। কিন্তু হলে কি হবে ওঁর সুস্থ হতেও সময় লাগবে। সুতরাং এই দক্ষ ক্রিকেটারকে ছাড়াই নিউজিল্যান্ডকে আগামী বিশ্বকাপে লড়াই করতে হবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা