কলকাতা থেকে গাড়িতে চেপে যাওয়া যাবে ব্যাঙ্কক, তৈরি হচ্ছে হাইওয়ে

থাইল্যান্ড, মায়ানমার এবং ভারতের মধ্যে দিয়ে ২,৮০০ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা থেকে গাড়িতে চেপে শিলিগুড়ি হয়ে যাওয়া যাবে ব্যাঙ্কক। আগামী তিন-চার বছরের মধ্যে এই স্বপ্ন সত্যি হবে শহরবাসীর। থাইল্যান্ড, মায়ানমার এবং ভারতের মধ্যে দিয়ে ২,৮০০ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা হচ্ছে। যে রাস্তা চালু হয়ে গেলে কলকাতা থেকে বিমানে চেপে নয়, গাড়িতে করে যাওয়া যাবে ব্যাঙ্ককে।

জানা গিয়েছে, ‘বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’-র আওতায় এই হাইওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পের রুট অনুযায়ী, ব্যাঙ্কক থেকে হাইওয়ে শুরু হবে। যার কিছুটা অংশ থাইল্যান্ডের মধ্যে দিয়ে যাবে। এরপর হাইওয়ে মায়ানমারে প্রবেশ করবে। তারপর ঢুকে পড়বে ভারতে। দেশের উত্তর-পূর্ব রাজ্য হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে রাস্তাটি। শিলিগুড়ি হয়ে কলকাতায় এসে শেষ হবে হাইওয়েটি।

জানা গিয়েছে, ভারতের নাগাল্যান্ডের কোহিমা, মণিপুরের মোরে, অসমের গুয়াহাটির মতো জায়গা ছুঁয়ে যাবে এই আন্তর্জাতিক হাইওয়ে। উত্তর-পূর্ব ভারত হয়ে মায়ানমারে ঢুকবে ওই হাইওয়ে। কলকাতায় ভারতীয় বিদেশ মন্ত্রক এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সর একটি অনুষ্ঠানে মঙ্গলবার থাইল্যান্ডের তরফে জানানো হয়, ব্যাঙ্কক থেকে কলকাতা পর্যন্ত হাইওয়ের কাজ জোরকদমে চলছে। আন্তর্জাতিক ওই হাইওয়ের যে অংশ থাইল্যান্ডের মধ্যে দিয়ে যাবে, সেই অংশের কাজ প্রায় শেষের মুখে বলে জানানো হয়েছে। তবে কবে পুরো হাইওয়ে চালু হবে, তা মায়ানমার এবং ভারতের অংশের কাজের উপর নির্ভর করছে আপাতত।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড