মৃত্যু, কষ্ট, বিতর্ক! সুশান্তের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে অভিনেতাকে শ্রদ্ধাঞ্জলি সারা-কৃতির

সুশান্তের মৃত্যুর পর অভিনেতার গার্লফ্রেন্ড রিযা চক্রবর্তীর দিকে প্রথম সন্দেহের আঙুল ওঠে। মাদক পাচারের অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ১ মাস হাজতবাসও করে আসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে তিনটি বছর পার। ২০২০ সালের ঘোর কোভিড মরসুমে আচমকাই তাঁর মৃত্যুর খবরে তোলপাড় পড়ে যায় গোটা বিশ্বে। জানা যায়, আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। একজন উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুর খবরে গোটা তরুণ প্রজন্ম ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায়, মাত্র ৩২ বছর বয়সেই আচমকা এমন কঠিন সিদ্ধান্ত কেন নিলেন, তা আজও অধরা। তিনি আদৌ আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছিল তা জানতে আজও মরিয়া ভক্তকূল। শোনা যায়, শেষের দিকে অভিনেতা কোনও ছবি পাচ্ছিলেন না, তাই হতাশা গ্রাস করছিল তাঁকে প্রতিনিয়ত। সেই কারণেই এমন সিদ্ধান্ত। কিন্তু অভিনেতার পরিবার এখনও দাবি করেন তাঁকে খুন করা হয়েছে। ছোট শহরের বাসিন্দা হয়ে খুব কষ্ট করে বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা বানিয়ে নিয়েছিলেন, সিরিয়ালের মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ ঘটলেও শেষের বছরগুলিতে একাধিক চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে রাতারাতি লাইমলাইট কেড়ে নেন তিনি।

বিশেষ করে তাঁর অভিনীত ধোনি-ছবির জনপ্রিয়তার পরেই সুশান্তের পসার বৃদ্ধি হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর মৃত্যুর পর অভিনেত্রী কঙ্গনা রানাউত নেপোটিজমের অভিযোগ তুলে এনে বলিউডের একাধিক প্রভাবশালী পরিচালক-প্রযোজকদের কাঠগড়ায় তোলেন। সুশান্তের মৃত্যুর পর অভিনেতার গার্লফ্রেন্ড রিযা চক্রবর্তীর দিকে প্রথম সন্দেহের আঙুল ওঠে। মাদক পাচারের অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ১ মাস হাজতবাসও করে আসেন। আজকে সুশান্তের মৃত্যুর ৩ বছর পেরোলো। তিনি যেন এখনও জীবিত রয়েছেন ভক্তদের কাছে। এদিন অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অভিনেতাকে স্বরণ করেন তাঁর নায়িকারা। অভিনেত্রী সারা আলি খানের প্রথম নায়ক ছিলেন সুশান্ত। ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ সুশান্তের সঙ্গে জুটি বাঁধেন সারা।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার নিজস্ব বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। সারা আলি খান এবং কৃতি স্যাননও অভিনেতা কে সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন।বুধবার, সারা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে কেদারনাথের সেট থেকে সুশান্তের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানান। প্রথম ছবিতে, কেদারনাথের দিকে যাওয়ার সময় তাঁদের একটি হেলিকপ্টারে বসে থাকতে দেখা যায় এবং দ্বিতীয় ছবিতে দেখা যায়, তাঁরা একটি দৃশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কৃতি স্যাননও রাবতা চলচ্চিত্রে সুশান্তের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সেখান থেকে একটি ছবি শেয়ার করে নায়ককে স্মরণ করেন। সকালে রিয়া চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ভালোবাসাকে শ্রদ্ধাঞ্জলি দেন। সুশান্তের মৃত্যু মামলায় অভিযুক্ত দুজন এখন জামিনে মুক্ত।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে