আনন্দ, হৈ-হুল্লোড়ে শেষ হল ‘মেয়েবেলা’র জার্নি, দেখুন ব়্যাপ আপ পার্টির টুকরো ছবি

পরে অবশ্য সাদা টি শার্ট আর ডেনিমে ব়্যাপ আপ পার্টিতে পৌঁছেছিলেন অর্পণ। আসর জমিয়ে দিলেন তিনিও। সুতরাং আনন্দ, হইচই দিয়ে শেষ হল ‘মেয়েবেলা’মেয়েবেলা’রর জার্নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় একের পর এক সিরিয়াল শেষ হওয়ার ধুম। তাই নতুন ধারাবাহিকের দাপটে শেষ হচ্ছে পুরোনো ধারাবাহিকগুলি। গত মাসেই স্টার জলসার ‘মেয়েবেলা’-ধারাবাহিক থেকে সরে দাঁড়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বহু বছর পর তাঁর অভিনয়ে প্রত্যাবর্তনই ছিল এই মেগার আকর্ষণীয় বিষয়। কিন্তু ধীরে ধীরে সিরিয়ালের গল্প নেতিবাচক দিকে বেঁকলে ক্ষুব্ধ হয়ে বিনা নোটিসেই ধারাবাহিক ছাড়েন তিনি। যা নিয়ে চারিদিকে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়। তাঁর আচমকাই সরে দাঁড়ানো সিরিয়ালের গোটা টিমকে রীতিমতো বিপাকে ফেলে দেয়। যদিও রাতারাতি সেই জায়গা ভরাট করেন অনুশ্রী দাস। তবুও দর্শকদের মন পেল না মৌ-ডোডো রা। তাই মাত্র পাঁচ মাসেই শেষ হচ্ছে মেয়েবেলার পথচলা। মন খারাপ সবার কেউ হয়তো এখনও মেনে নিতে পারছে না। কিন্তু একেবারেই সত্যি, মেয়েবেলা শেষ হচ্ছে। ইতিমধ্যেই শ্যুটিং পর্ব শেষ, কিন্তু সম্প্রচার এখনও জারি। তবে আগামী ২৩শে জুন সিরিয়ালের অন্তিম পর্ব টেলিকাস্ট হবে।

স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত ‘মেয়েবেলা’ পরিবারেরও। কিন্তু মনের কোণে সেই দুঃখ চেপে গতকাল সফর উদযাপনে মাতলেন গোটা টিম। ‘মেয়েবেলা’র ব়্যাপ আপ পার্টিতে জমিয়ে হুল্লোড় করলেন মৌ-ডোডোরা। যদিও দেখা গেলনা ‘বীথিকা মিত্র’ অর্থাৎ অনুশ্রী দাসকে। এদিন ‘মেয়েবেলা’র ব়্যাপ আপ পার্টির টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শেয়ার করে নিলেন অভিনেত্রী সৌমি চট্টোপাধ্যায় অর্থাৎ মৌ-এর মাসির মেয়ে পিউ। পার্টিতে জমিয়ে নাচলেন স্বীকৃতি-অপর্ণরা। বাদ গেলেন না পরিচালক সুমন দাসও।

পিসিশাশুড়ি অতসীর সঙ্গে ডান্স ফ্লোরে মাতলেন মউ। পরে অবশ্য সাদা টি শার্ট আর ডেনিমে ব়্যাপ আপ পার্টিতে পৌঁছেছিলেন অর্পণ। আসর জমিয়ে দিলেন তিনিও। সুতরাং আনন্দ, হইচই দিয়ে শেষ হল ‘মেয়েবেলা’মেয়েবেলা’রর জার্নি।
পার্টির ঝলক শেয়ার করে ‘পিউ’ সৌমি লেখেন- ‘মেয়েবেলা কোনওদিন শেষ হবে না কারণ মেয়েরাই আদি শক্তি…আমরা ছিলাম , আমরা আছি , আমরা থাকব’। এই পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে ফ্যানেদের আবেগঘন বার্তা।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী