সেনেগালের কাছেও হারল ব্রাজিল, সাদিও মানের জোড়া গোল

বিশ্বজকাপের পরে মোট তিনটি মৃআচ খেলেছে ব্রাজিল। তার মধ্যে দুই ম্যাচে হারতে হল রামন মেনজেসের ছেলেদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিলের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। ফের কপালে হার জুটল ভিনি-রিচার্লিসনদের। মঙ্গলবার রাতে পর্তুগালের লিসবনে প্রদর্শনী ম্যাচে সেনেগালের কাছে ৪-২ গোলে হার স্বীকার করতে হল রামন মেনজেসের ছেলেদের। চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারে সাদিও মানে দীর্ঘদিন বাদে মাঠে নেমে জোড়া গোল করলেন।

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল নেইমারদের। ব্রাজিলের হেক্সা অভিযান মুখ থুবড়ে পড়েছিল। তার পর থেকে এখনও পর্যন্ত তিনটি প্রদর্শনী ম্যাচ খেলেছে। তার মধ্যে দুটি ম্যাচেই হারতে হয়েছে। মঙ্গলবার রাতে সেনেগালের বিরুদ্ধে ৪ গোল হজম করে আরও এক লজ্জার মুখে পড়তে হয়েছে ভিনিসিয়ুসদের। ২০১৪ সালে বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরে এই প্রথম চার গোল হজম করতে হলো পাঁচ বারের বিশ্বকাপ জয়ীদের।

অথচ ম্যাচের শুরুটা দেখে মনেই হয়নি সেনেগালের কাছে লজ্জার হার স্বীকার করতে হবে রামন মেনজেসের ছেলেদের। ম্যাচের ১১ মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়েরের ক্রস থেকে পাওয়া বলে নিখুঁত হেডে জালে জড়ান লুকাস পাকেতা। তবে সেই লিড বেশিক্ষণ থাকেনি। ২২ মিনিটে সেনেগালের হাবিব দিয়ারো ম্যাচে সমতা ফেরান। ৫২ মিনিটের মাথায় ব্রাজিলের মার্কিনিওসের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় সেনেগাল। তিন মিনিট বাদে ফ্বর ব্রাজিলে্বর জাল কাঁপান চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারা সাদিও মানে। ৫৮ মিনিটে অবশ্য সেনেগালের জালে বল জড়িয়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার পাশাপাশি ব্যবধান কমান মার্কিনিওস। ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের কফিনে শেষ পেঁরেক পুঁতে দেন মানে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা