প্রি ম্যাচিওর ডেলিভারি! প্রথম সন্তানের জন্ম দিলেন দীপিকা, কী হল ছেলে না মেয়ে?

২১ জুন পুত্রসন্তানের জন্মের সুখবর দিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে একের পর এক খুশির খবর। গতকালই ১১ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন তেলেগু সুপারস্টার রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা। দীর্ঘ ১১ বছর পর বাবা-মা হলেন রামচরণ-উপাসনা। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন উপাসনা। রামচরণের সন্তান জন্মের আগেই অস্কারজয়ী ‘RRR’-এর নাটু নাটু নির্মাতা এমএম কীরাভানি তাঁর সন্তানের জন্যে আলাদা করে সুর গেঁথেছিনেন। যা কিছুদিন আগেই প্রকাশ্যে এনে ধন্যবাদ জানান রামচরণ গোটা RRR-টিমকে। যাই সন্তানের নাম ও মুখ এখনও প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। এবার খুশির খবর শোনালেন বলিউডের আরও এক পাওয়ারফুল দম্পতি দীপিকা কাক্কর এবং শোয়েব ইব্রাহিম। দীর্ঘ প্রতীক্ষার পর পুত্রসন্তানের জন্ম দিলেন দীপিকা কক্কর (DIPIKA KAKKAR)। গতবছরেই সন্তান প্রত্যাশার কথা জানান তারকা দম্পতি। প্রেগন্যান্ট অনেক আগেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন দীপিকা। তবে তাঁর প্রেগন্যান্সি নানারকম বিতর্কও উঠেছিল, অনেকেই জানান তিনি সারোগেসির মাধ্যমে হয়তো মা হতে চলেছেন।

কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে নিজেই বেবি বাম্প প্রকাশ্যে আনেন। সন্তান আসার নানা আপডেট মাঝে মধ্যেই দীপিকার স্বামী শোয়েব প্রকাশ্যে আনতেন। তবে প্রেগন্যান্সি ফটোশ্যুট ট্রেন্ডিংয়ে ভাসেননি তাঁরা। কিছুদিন আগেই দীপিকার একটি মন্তব্যকে কেন্দ্র করে গুজব উঠেছিল যে, তিনি সন্তানের জন্যে বরাবরের মতো অভিনয় ছাড়ছেন। তবে এই গুজব নিজেই উড়িয়ে দেন অভিনেত্রী। ২০১৮ সালে শোয়েবকে ভালোবেসে বিয়ে করেন দীপিকা। এমনকী তাঁকে বিয়ে করার জন্যে মুসলিম ধর্মও গ্রহণ করেন তিনি। এই নিয়ে কম বিতর্কও হয়নি সে সময়। কিন্তু সবকিছু উহ্য রেখে বি টাউনের অন্যতম সুখী দম্পতি তাঁরা।

তবে শোয়েব দীপিকার দ্বিতীয় স্বামী। তাঁর প্রথম স্বামী ছিলেন রৌনক মেহতা যার সঙ্গে ২০১৫ সালে তাঁর ডিভোর্স হয়ে যায়। হিন্দি টেলিভিশন জগতে দারুণ পরিচিত একটি মুখ দীপিকা। শোয়েবও একজন দাপুটে অভিনেতা। ‘শশুরাল সিমর কা’ ধারাবাহিকের মাধ্যমেই লাইমলাইটে আসেন অভিনেত্রী। ২১ জুন পুত্রসন্তানের জন্মের সুখবর দিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা। যেখানে তিনি লেখেন, ‘আজ সকালে আমার একটি পুত্রসন্তান হয়েছে। এটি একটি প্রি ম্যাচিওর ডেলিভারি। তবে চিন্তার কিছু নেই। আমরা দুজনেই ভালো আছি।’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২