এজবাস্টন টেস্টের পরেই আইসিসিসি’র শাস্তির মুখে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

স্লো ওভার রেটের জন্য (ধীর গতিতে বল) দুই দলেরই ম্যাচ ফি’র ৪০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: রুদ্ধশ্বাস লড়াই শেষে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে জিতেছে অস্ট্রেলিয়া। আর ওই জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে পড়ল প্যাট কামিন্সের দল। তবে রেহাই পায়নি বেন স্টোকসের ইংল্যান্ডও। স্লো ওভার রেটের জন্য (ধীর গতিতে বল) দুই দলেরই ম্যাচ ফি’র ৪০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

বুধবার আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাঁর রিপোর্টে জানিয়েছেন, দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার করে বল করতে পারেননি। অর্থা‍ৎ ধীর গতিতে বল করেছে। ওই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তার ফলে আর আনুষ্ঠানিক শুনানি করা হচ্ছে না। স্লো-ওভার রেটের কারণে দুই দলের ম্যাচ ফি’র ৪০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু স্লো-ওভার রেটের কারণে যে ম্যাচ ফি’র ৪০ শতাংশ কেটে নেওয়া হয়েছে তাই নয়, দুই দলেরই ২ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ওই পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে। যার ফলে অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ১০। আর দুই পয়েন্ট কাটা যাওয়ায় ইংল্যান্ড সব দলের চেয়ে পিছিয়ে পড়ল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা