TRP: প্রথম সপ্তাহেই বাজিমাত! টিআরপির সেরা কে, অনুরাগের ছোঁয়া নাকি ফুলকি?

অন্যদিকে টিআরপি তালিকায় মাত্র ৫.০ নিয়েই সন্তুষ্ট থাকতে হল ‘সন্ধ্যাতারা'কে। যদিও সেরার আসন দখলে অনুরাগের ছোঁয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার মানেই টেলিভিশনের সাপ্তাহিক রিপোর্ট কার্ড আসার দিন। তবে এই সপ্তাহের টিআরপি রিপোর্ট ঘিরে ছিল আলাদাই উত্তেজনা। কারণ গত সপ্তাহে সিরিয়ালের সংগ্রহে যোগ হয়েছে নতুন দুই ধারাবাহিক। সন্ধ্যা সাড়ে সাত-টার স্লটে গত সপ্তাহ থেকে স্টার জলসা ও জি বাংলায় একসঙ্গে শুরু হয় দুটি নতুন মেগা। তাই ছিল বাড়তি উত্তেজনা। কিন্তু এবার ‘সন্ধ্যাতারা’কে টপকে এই লড়াইয়ে এগিয়ে গেল ‘ফুলকি’। প্রথম সপ্তাহেই বাজিমাত। টিআরপি তালিকা একেবারে ওলোট-পালোট করে দিল জি বাংলার এই মেগা। প্রথমবারই ‘গৌরী এলো’, ‘জগদ্ধাত্রী’র মতো টপ সিরিয়ালগুলোকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে এসে পৌঁছল অভিষেক বসু ও দিব্যানি মণ্ডলের এই মেগা। অন্যদিকে টিআরপি তালিকায় মাত্র ৫.০ নিয়েই সন্তুষ্ট থাকতে হল ‘সন্ধ্যাতারা’কে। যদিও সেরার আসন দখলে অনুরাগের ছোঁয়ার। আর স্লট বদলের জেরে সেরা পাঁচে জায়গা নিল ‘গৌরী এলো’।

এক নজরে সেরা দশের টিআরপি তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৬)(স্টার জলসা)

দ্বিতীয়- ফুলকি (৭.২)(জি বাংলা)

তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৯)(জি বাংলা)

চতুর্থ- নিম ফুলের মধু (৬.৫)(জি বাংলা)

পঞ্চম- বাংলা মিডিয়াম (৬.৩)(স্টার জলসা)

ষষ্ঠ- রাঙা বউ (৫.৮) (জি বাংলা), হর গৌরী পাইস হোটেল – (৫.৮)(স্টার জলসা)

সপ্তম- পঞ্চমী (৫.৬)(স্টার জলসা)

অষ্টম- এক্কা দোক্কা (৫.৩)(স্টার জলসা)

নবম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৭)(স্টার জলসা)

দশম- তুঁতে (৪.১)(স্টার জলসা)

একাদশ- ‘মেয়েবেলা’ (১.৩) (স্টার জলসা), ‘গৌরী এলো’ (২.৮) (জি বাংলা)

রামপ্রসাদ-(৩.৯) (স্টার জলসা)

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ