পুরুলিয়া জেলার আদ্রা তৃণমূল টাউন সভাপতিকে খুন করল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আদ্রা: বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়া শহরে দুষ্কৃতীদের হাতে খুন হলেন পুরুলিয়া জেলার আদ্রা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি(Adra Town TMC President) ধনঞ্জয় চৌবে। একইসঙ্গে দুষ্কৃতিদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন তার দেহরক্ষী। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বুকে গুলি লেগেছে।পঞ্চায়েত নির্বাচনে নিহত তৃণমূল টাউন কংগ্রেসের সভাপতি বিশেষ দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের দলীয় অফিসে তিনি যখন বসেছিলেন সেই সময় দুষ্কৃতীরা সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়ে তাকে খুন করে। এরপর তার রক্তাক্ত দেহ উদ্ধার করে দলীয় কর্মীরা স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পঞ্চায়েত নির্বাচনের আগে পুরুলিয়া শহরের বুকে ভর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ঢুকে দুষ্কৃতীদের এই খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ,বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ধনঞ্জয় চৌবে যখন পুরুলিয়ার আদ্রার ওল্ড মার্কেট (Adra Old Market)এর সামনে বসে ছিলেন, সেই সময় মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা আসে। হিন্দি ফিল্মের কায়দায় তারা একাধিক গুলি ছুঁড়তে থাকে আগ্নেয়াস্ত্র থেকে। তৃণমূলের টাউন সভাপতি দেহে পরপর তিনটি গুলি লাগে। দুষ্কৃতীরা পেশাদারী খুনের কায়দায় এলোপাতাড়ি গুলি ছুঁড়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

স্থানীয় মানুষজন রক্তাক্ত ধনঞ্জয় চৌবেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতেই বিরোধীরা দুষ্কৃতীদের দিয়ে এই খুন করিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে । এলাকায় উত্তেজনা আছে। পুলিশ ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভির (CCTV)ফুটেজ খতিয়ে দেখছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে