মস্কোর কাছাকাছি ওয়াগনার বাহিনী, নাগরিকদের ঘরবন্দি থাকার পরামর্শ মেয়রের

ইতিমধ্যে রাশিয়ার দুইটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে ওয়াগনার বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: সময় যত গড়াচ্ছে ততই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। রাজধানী মস্কোর কাছাকাছি পৌঁছে গিয়েছে ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বাধীন ওয়াগনার বাহিনী। দুটি শহরের দখল নিয়েছে কুখ্যাত ভাড়াটে সেনারা। যে কোনও সময়ে রাজধানী মস্কোতেও ঢুকে পড়তে পারে। আত তাতেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন সাধারণ মানুষ। শনিবার রাতে মস্কোর মেয়র সার্গেই সোবানিয়ন স্বীকার করেছেন, ‘পরিস্থিতি জটিল।’ পাশাপাশি অকারণে ঘোরাঘুরি না করতে শহরবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। প্রয়োজনে সোমবার ছুটি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন।

ওয়াগনার বাহিনীর বিদ্রোহ করতে ফের নখদাঁত বের করে নেমে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী দুনিয়ার রুশ বিরোধী সংবাদমাধ্যমগুলি। ‘দ্য নিউইয়র্ক পোস্ট’ সহ একাধিক সংবাদমাধ্যম এদিন সকাল থেকেই একের পর এক মিথ্যা খবর সম্প্রচার করে রাশিয়ার সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ‘দ্য নিউইয়র্ক পোস্ট’ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওয়াগনার বাহিনীর ভয়ে মস্কো ছেড়ে পালিয়ে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ওই দাবি খারিজ করে দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। ‘তাস’ সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বহাল তবিয়তেই ক্রেমলিনে বসে কাজকর্ম করছেন প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির দাবি, ইতিমধ্যে রাশিয়ার দুইটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে ওয়াগনার বাহিনী। রোস্তভ অন ডনের পরে ভারোনেজের নিয়ন্ত্রণ নিয়েছে। বর্তমানে লিপেটস্কে ঢুকে পড়েছে। উল্লেখ্য লিটিটক্স থেকে মস্কোর দূরত্ব মাত্র ৪০০ কিলোমিটার। ওয়াগনার বাহিনীর অগ্রগতি রুখতে মস্কো শহরের বাইরে মেশিনগান বসিয়েছে রুশ সেনারা। এমনকী আকাশপথ থেকেও ওয়াগনার সেনাদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে।

শিবপুরের প্রভাবশালী তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌