ঠাকুরনগরে নিষিদ্ধ মাদক ব্যবসায়ীকে কুপিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরনগর: বাড়ির সামনে এক ব্যাবসায়ীকে কুপিয়ে খুন। মৃত ব্যবসায়ীর নাম নিত্যরঞ্জন বিশ্বাস (৪৩)। তার মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সূত্রের খবর, নিত্য হোটেল ব্যাবসার পাশাপাশি নিষিদ্ধ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার(Gaighata P.S.) ঠাকুরনগর(Thakurnagar) শিমুলপুর হাজরা তলায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিত্যর ঠাকুরনগর রেল লাইনের পাশে তার একটি হোটেল রয়েছে। বিকালে বাড়ি থেকে দোকানে আসার কথা বলে বেড়িয়ে ছিলেন। রাত আনুমানিক ১০:৪৫ নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই এলাকার বাসিন্দা মন্মথ রায়। তিনি নিত্যর বাড়ির সামনে রাস্তাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে । পরবর্তীতে নিত্যর বাড়ির সদস্যদের ডেকে তাদের নিয়ে নিত্যকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে(Chadpara Hospital) নিয়ে আসেন। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।

মন্মথর দাবি, নিত্যর মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে খুন করা হয়েছে।খুনের কারণ নিয়ে ধুয়াশা তৈরি হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়ীক পুরোন শত্রুতা জেরে খুন করা হতে পারে নিত্যকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিত্যর পরিবারের সদস্যদের কোনো পাতিক্রিয়া পাওয়া যায় নি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২