ওয়াগনার বাহিনীর বিদ্রোহের পিছনে আমেরিকা জড়িত নয়, সাফাই ‘ভীত’ বাইডেনের

ওয়াগনার বাহিনীর বিদ্রোহকে রাশিয়ার অভ্যন্তরীণ লড়াই বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: এ যেন অনেকটাই ‘ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি’। ওয়াগনার বিদ্রোহের পিছনে ওয়াশিংটনের হাত রয়েছে এমন কোনও অভিযোগ তোলেনি ক্রেমলিন। কিন্তু রাশিয়া অভিযোগ না তুললে কী হবে, আগ বাড়িয়ে ওয়াগনার বিদ্রোহ নিয়ে সাফাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট তথা বিখ্যাত মেরুদণ্ডহীন রাজনীতিবিদ জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ওয়াগনার বাহিনীর বিদ্রোহের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা আমেরিকার সহযোগী দেশগুলির কোনও হাত নেই। এটা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়।’

গত শুক্রবার আচমকাই রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ইয়েভগেনি  প্রিগোজিনের নেতৃত্বাধীন ওয়াগনার বাহিনী। যদিও ২৪ ঘন্টার মধ্যেই বিদ্রোহে ক্ষান্ত দিয়ে উধাও হয়ে গিয়েছেন ওয়াগনার প্রধান। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধরত ওয়াগনার বাহিনীর পিছনে মার্কিন গোয়েন্দা সংস্থার বিশেষ হাত ছিল অভিযোগ উঠেছে। আর তাতেই কার্যত প্রমাদ গুনতে শুরু করেছেন বিশ্বজুড়ে ছড়ি ঘোরানো মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্তারা। ইতিমধ্যেই মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে কর্মরত রুশ রাষ্ট্রদূতকে জানিয়েছেন, ওয়াগনার বাহিনীর বিদ্রোহের পিছনে আমেরিকার কোনও হাত নেই।

তার কয়েক ঘন্টার মধ্যে একই কথা বলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে বাইডেন বলেন, ‘রাশিয়ায় কী ঘটেছে তার মূল্যায়ন করা হচ্ছে। সবটাই রাশিয়ার নিজস্ব লড়াই। ওই লড়াইয়ের পিছনে আমেরিকা কিংবা তার সহযোগী দে্শের কোনও হাত নেই।’ ওয়াগনার বাহিনী ফের ইউক্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় যে ওয়াশিংটন যথেষ্ট উদ্বিগ্ন তাও বোঝা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কথায়। এদিন তিনি জানান, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলেছেন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব বজায় রাখতে সব দরনের সহযোগিতা করবেন।’

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করলেন হেমা, পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে

মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌–এ ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ, জানালেন চাঞ্চল্যকর অভিজ্ঞতা

‘সিস্টেম মেনে যথাসময়ে চাকরি হবে’, বড় আশ্বাস দিলীপের

‘ককরোচ জনতা পার্টি’-র নামে সাইবার ফাঁদ, এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প