পুতিনকে উ‍ৎখাতের উদ্দেশ্য ছিল না, দাবি বিদ্রোহী ওয়াগনার বাহিনী প্রধানের

১১ মিনিটের এক অডিও বার্তা জারি করেছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: বিদ্রোহ থেকে পিছু হঠার ৪৮ ঘন্টা বাদে মুখ খুললেন ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। সোমবার জারি করা এক অডিও বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘুম কেড়ে নেওয়া ওয়াগনার বাহিনীর প্রধান জানিয়েছেন, ‘শুক্রবারের বিদ্রোহের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানাতে চেয়েছিলাম। রাশিয়ার বর্তমান সরকার কিংবা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উ‍ৎখাত করার কোনও উদ্দেশ্য ছিল না।’

গত শুক্রবার আচমকাই ইউক্রেনে রাশিয়ার হয়ে ভাড়াটে সেনা হিসেবে লড়া ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। প্রায় ২৫ হাজার ভাড়াটে সেনা নিয়ে মস্কো অভিমুখে রওনা হন। আর ওই বিদ্রোহের খবর জানাজানি হতেই গোটা বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। রাশিয়ার দুটি শহর রোস্তভ অন ডন ও ভোরেনেজ শহরের দখলও নেয় ওয়াগনার বাহিনী। মস্কো অভিমুখে রওনা দেয় ওয়াগনার সেনারা। বিশ্বস্ত ভাড়াটে সেনার বিদ্রোহে যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। যদিও শেষ পর্যন্ত শনিবার বিদ্রোহে ইতি ঘোষণা করে ফের ইউক্রেন সীমান্তে ফিরে যাওয়ার ঘোষণা দেন ওয়াগনার প্রধান।

কিন্তু বিদ্রোহ থেকে পিছু হঠার ঘোষণা করার পরে ইয়েভগেনি প্রিগোজিনের কোনও হদিশই মিলছিল না। ফলে জল্পনা ডানা মেলতে শুরু করেছিল। অবশেষে ৪৮ ঘন্টা বাদে সোমবার টেলিগ্রামে ১১ মিনিটের এক অডিও বার্তা আপলোড করেন ওয়াগনার বাহিনীর প্রধান। তাতে তাঁকে বলতে শোনা যায়, ‘রাশিয়ার সামরিক বাহিনীর একাংস ওয়াগনার সেনাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছিলেন। ওই ষড়যন্ত্রের হাত থেকে ওয়াগনার সেনাকে বাঁচাতেই বিদ্রোহ ঘোষণা করতে হয়েছিল। রাশিয়ার সামরিক বাহিনীর যে আধিকারিকরা বড় ভুল করছিলেন ও অপেশাদারিত্ব দেখাচ্ছিলেন তাঁদের জবাবদিহিতার আওতায় আমতে চেয়েছিলাম।’ বিদ্রোহ সামাল দেওয়ার ক্ষেত্রে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকোশেঙ্কোর বড় ভূমিকা ছিল বলেও জানিয়েছেন প্রিগোজিন।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ