চলে গেলেন অস্কার জয়ী অভিনেতা-পরিচালক অ্যালান আরকিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: হলিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক অ্যালান আরকিন আর নেই। শুক্রবার চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ‘লিটল মিস সানশাইন’ ও ‘আর্গো’-র  অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। অভিনেতার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সংবাদ জানানো হলেও, মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

১৯৩৪ সালের ২৬ মার্চ নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেছিলেন অ্যালান আরকিন। রাশিয়া ও জার্মানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছিল তাঁর পরিবার। বাবা চলচ্চিত্র ও নাট্যজগতের সঙ্গে যুক্ত হওয়ায় ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা টান ছিল অ্যালানের। ১৯৫৭ সালে ‘ক্যালিপসো হিট ওয়েভ’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ১৯৬৬ সালে নরম্যান জেভিসনের কমেডি ছবি ‘দ্য রাশিয়ানস আর কামিং, দ্য রাশিয়ানস আর কামিং’ ছবিতে অভিনয় করে সমালোচক ও দর্শকদের নজর কেড়েছিলেন। ওই ছবিতে অভিনয়ের সুবাদে বাফটা পুরস্কার পান। তার পর আর তাঁকে পিরে তাকাতে হয়নি।

১৯৬৮ সালে ‘দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার’ ছবিতে মূক ও বধিরের ভূমিকায় অভিনয় করে ফের প্রশংসা কুড়োন। তার পরে একে একে ‘ক্যাচ ২২’, ‘লিটল মার্ডারস’, ‘ডেডহেড মাইলস’, ‘লাস্ট অপ দ্য রেড হট লাভার্স’, ‘দ্য সেভেন পার্সেন্ট সলিউশন’ সহ একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ও মঞ্চেও একাধিক নাটকে অভিনয় করেছেন আরকিন। তাঁর তিন ছেলে অ্যাডাম, ম্যাথিউ ও অ্যান্টনিও হলিউডের সঙ্গে যুক্ত।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ