আফগানদের জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য দিল টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই চরম বিপর্যয়ের মুখে টাইগাররা। দফায়-দফায় বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ৪৩ ওভারের করা হয়। কিন্তু রশিদ খান-ফজল হক ফারুকিদের সামনে জয়ের জন্য বড় রানের লক্ষ্যমাত্রা রাখতে পারেননি সাকিব আল হাসান-লিটন দাসরা।  ৪৩ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে বাংলাদেশ। তৌহিদ হৃদয় অর্ধশতরান না করলে চরম লজ্জার মুখে পড়তে হতো টাইগারদের।

বুধবার চট্টগ্রামের জহুর আমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান আফগানিস্তান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি।কিন্তু শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। সপ্তম ওভারের মাথায় ফজল হক ফারুকির বলে সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল (১৩)। দেখেশুনেই মাথা ঠাণ্ডা করে খেলছিলেন লিটন দাস। বড় ইনিংস খেলার আশাও দেখিয়েছিলেন। কিন্তু ২৬ রানের মাথায় মুজিব উর রহমানের ঘূর্ণিতে পরাস্ত হন তিনি। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও বেশিদূর এগোতে পারেননি। ১২ রান করে হন মোহাম্মদ নবির বলে সালিম শাফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার। ১৫ ওভার শেষ হতে না হতেই ঝেঁপে বৃষ্টি নামে। যার ফলে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টি থামার পরে ফের খেলা শুরু হলে সাকিব আল হাসান আর তৌহিদ হৃদয় চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান। দুজনে দেখে শুনেই খেলছিলেন। কিন্তু ২৩ তম ওভারে বল করতে এসে সাকিবকে (১৫) ফিরিয়ে বাংলাদেশ শিবিরে আঘাত হানেন আজমতউল্লাহ ওমরজাই। চার বল বাদে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগারদের অন্যতম ভরসা উইকেটরক্ষক মুশফিকুর রহিম (১)। দলে ফিরে আসা আফিফ হোসেন ধ্রুবও (৪) বিপদের দিনে পরিত্রাতা হয়ে দাঁড়াতে পারলেন না। রশিদ খানের ঘূর্ণি প্যাডে লাগিয়ে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন। আম্পায়ার অবশ্য প্রথমে আউটের আবেদনে সাড়া দেননি। ফলে রিভিউতে আউট দেওয়া হয়। মেহেদি হাসান মিরাজকে (৫) ফিরিয়ে বাংলাদেশকে ফের ধাক্কা দেন ফারুকি।  ফের বৃষ্টি নামায় ৩৪ দশমিক ৩ ওভারে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। পরে বেশ খেলা শুরু হলে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ৪৩ ওভারের করা হয়। মাত-র সাত রান করে মুজিব উর রহমানের বলে ফেরেন তাসকিন (৭)। অর্ধশতরান করার পরেই আউট হয়ে যান তৌহিদ হৃদয় (৫১)। শেষ পর্যন্ত ৪৩ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে স্বাগতিকরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা