চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় টাইগার অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিনা মেঘে যেন বজ্রপাত! বুধবার রাত থেকেই জল্পনা চলছিল, বাংলাদেশ অধিনায়কের পথ থেকে সরে যেতে পারেন তামিম ইকবাল। কিন্তু বৃহস্পতিবার দুপুরে সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন টাইগার অধিনায়ক। ১৬ বছরের কেরিয়ারে ছেদ টানার কথা ঘোষণা করতে গিয়ে কান্নায় ভেঙ্গেও পড়লেন তিনি। বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসর ঘোষণা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।

গত বছরের জুলাইতে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন তামিল ইকবাল। যদিও একদিনের ম্যাচ এবং টেস্ট ম্যাচ খেলছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজেও টাইগারদের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন। গতকাল বুধবার বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে অবশ্য রশিদ খানদের কাছে হার স্বীকার করতে হয়েছে সাকিব আল হাসান-লিটন দাসদের। ওই ম্যাচে তেমন রান পাননি বাংলাদেশ অধিনায়ক। রাত থেকেই জল্পনা চলছিল, অধিনায়কত্বের গুরু দায়িত্ব ছাড়তে পারেন তামিম।

এদিন চট্টগ্রামের এক হোটেলে সাংবাদিক সম্মেলনে কানা জড়ানো কণ্ঠে বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার বলেন, ‘আমি সব সময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে। আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে। আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর।’

ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন। দেশের হয়ে ২৪১ ম্যাচে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন। ১৪টি শতরানের পাশাপাশি ৫৬টি অর্ধশতরান করেছেন। টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন। শতরান ১০টি ও অর্ধশতরান ৩১টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড তাঁর দখলে। আর টি–টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ১৭০১ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন তামিম।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর