“কখনও মনে হয়নি আমি মুসলিম, কিংবা ভারতে থেকেও আলাদা”

আমি কখনই বুঝতে পারিনি যে আমি মুসলিম এবং আমি আলাদা। আমার বাবা ৫০ বছর ধরে কৈলাশ কলোনিতে (দিল্লির) সেলিম নামক একটি রেস্তোরাঁ চালাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: যতই ভারতবর্ষ ঐক্যবদ্ধ দেশ হোক, বা সমস্ত ভাষা-ভাষির দেশ হোক না কেন, এখানে ঐক্যতা বজায় রেখে একসঙ্গে বসবাস করছেন সমস্ত ভারতবাসী, কিন্তু হিন্দু মুসলিম ধর্মের মধ্যে কোল্ড-ওয়ার যেন সর্বত্র চলছেই। অভিনেত্রী হুমা কুরেশি, যিনি নিজেও একজন মুসলমান, তবে ইন্ডাস্ট্রিতে তিনি কখনই ধর্ম বৈষম্যতার শিকার হননি, এবং ভারতে থেকেও কখনও তাঁর মনে হয়নি তিনি আলাদা বা মুসলিম! এমনকী দেশেও মুসলিম বলে কখনই কোনও ঝামেলা পোহাতে হয়নি অভিনেত্রীকে। সম্প্রতি রিলিজ করেছে অভিনেত্রীর ওয়েব ফিল্ম ‘তরলা’, রান্নাঘরের রানী তরলা দালালের বায়োপিকে। যেটি Zee5 এ স্ট্রিমিং হচ্ছে। সম্প্রতি এই ছবির প্রচারে গিয়ে একটি সাংবাদিক বৈঠকে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে, মুসলিম হওয়ার কারণে তিনি কি কখনও নিজেকে আলাদা মনে করছেন বা কাজের জায়গায় তাঁর কোনও ধর্ম বৈষম্যতা ভিত্তিক অনুভূতি আছে? বা দেশের মেরুকরণ মুসলমানদের কোনভাবে প্রভাবিত করা হয়েছে কিনা!

সম্প্রতি আজতকের একটি সাক্ষাৎকারে হুমাকে ভারতে মুসলমানদের অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এছাড়াও দিন কয়েক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা রক্ষা এবং ভারতীয় মুসলমান দের অধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এবার একই প্রশ্নের জবাবে হুমা বলেন, “আমি কখনই বুঝতে পারিনি যে আমি মুসলিম এবং আমি আলাদা। আমার বাবা ৫০ বছর ধরে কৈলাশ কলোনিতে (দিল্লির) সেলিম নামক একটি রেস্তোরাঁ চালাচ্ছেন। কখনও মুসলিম বলে আলাদা মনে হয়নি আমার পরিবারেও। আমার ব্যক্তিগতভাবে, কখনই এটি অনুভব করিনি। আমি কখনই মনে করিনা, আমি মুসলিম বলে ভারত থেকে আলাদা।”

কাজের ফ্রন্টে, হুমা ‘তরলা’ ছবির মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দশ বছর পূর্ণ করলেন। এই বিষয়ে, তিনি indianexpress.com কে বলেন, “এটি একটি দীর্ঘ পথ, একটি দীর্ঘ যাত্রা, এই একেবারেই সহজ ছিল না। সহজ উপায় হল কাউকে স্টেরিওটাইপ করা, কাউকে একটি বাক্সে বন্দি রাখা। আমার মনে আছে যখন আমি মহারাণী করি তখন আমাকে ‘এক অর বিহারী চরিত্র’-এর জন্য তিন-চারটি ফিল্ম এবং শো-এর প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন আমি বলেছিলাম, ‘ইয়ে তো ম্যায় কার লিয়া’, এখন আমি অন্য কিছু চেষ্টা করতে চাই। তবে আমি যা খুঁজছিলাম তা পেতে একটি সময় লেগেছে, কিন্তু আমি কখনই তাড়াহুড়ো করিনি।”

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ