আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য কী?

নিজস্ব প্রতিনিধি: স্ট্রোক শব্দটি শোনেননি এমন লোক খুব কমই আছেন। এই শব্দটি নিয়ে বিভ্রান্তির শেষ নেই। অন্যদিকে হার্ট অ্যাটাক শব্দটিও সবার জানা। কিন্তু স্ট্রোককে হার্ট অ্যাটাক ভেবে অনেকেই গুলিয়ে ফেলেন। বেশিরভাগ মানুষ মনে করেন স্ট্রোক মানে হার্টের অসুখ। স্ট্রোক মানে হার্ট অ্যাটাক। কিন্তু ধারণা ভুল। কারুর স্ট্রোক হয়েছে শুনলেই হৃদরোগ বিশেষজ্ঞের কাছে আমরা ছুটি যাই। স্ট্রোকের চিকিৎসা করতে হবে স্ট্রোক হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে। কিন্তু হার্ট অ্যাটাক ভেবে হৃদরোগের হাসপাতালে নিয়ে গেলে স্ট্রোকের কোনো চিকিৎসা পাওয়া যাবেনা।

দুটি রোগের উপসর্গে আছে বিস্তর পার্থক্য। হার্ট বুকের মধ্যে থাকে, তাই হার্ট অ্যাটাক হলে বুকে তীব্র ব্যথা করে, এ ব্যথা হাতে বা গলায় ছড়িয়ে গেলে শ্বাসকষ্ট, বমি বমি লাগা বা বমি হতে পারে। কেউ কেউ অজ্ঞান হয়ে যান। স্ট্রোকের উপসর্গ হলো শরীরের কোনো এক পাশ অবশ হয়ে যাওয়া বা ঝিমঝিম করা, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা বা একটা জিনিস দুটি দেখা, অজ্ঞান হয়ে যাওয়া বা অস্বাভাবিক আচরণ করা, ভারসাম্যহীনতা। স্ট্রোকেও ব্যথা হতে পারে।

তবে স্ট্রোকের ক্ষেত্রে তীব্র মাথাব্যথা হতে পারে। হার্ট অ্যাটাকে ইসিজি ও রক্তে ট্রোপোনিন-আই পরীক্ষা করতে হয় আর স্ট্রোক হলে দরকার পড়ে সিটিস্ক্যানের। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার। স্ট্রোকের চিকিৎসায় সাড়ে চার ঘণ্টার মধ্যে এলে আইভি থ্রোম্বোলাইসিস করে রোগীকে সুস্থ করা যায়।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ