৫৩ আসন বিশিষ্ট হুগলি জেলা পরিষদের ৫১টিতে জয়ী তৃণমূল, বিজেপি পেল ২টি

তৃণমূলের সবুজ সুনামিতে কার্যত ধুয়ে মুছে গিয়েছে বিজেপি ও বামেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫৩ আসন বিশিষ্ট হুগলি জেলা পরিষদের ৫১টিতে জয়ী হল তৃণমূল কংগ্রেস।মাত্র ২টি আসনেই জিতে থামতে হল কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে। পঞ্চায়েত ভোটের গণনা মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চলছে বুধবার পর্যন্ত। এদিন সকালে হুগলি জেলা পরিষদের আসনে গণনা সম্পূর্ণ হলে দেখা যায় তৃণমূলের সবুজ সুনামিতে কার্যত ধুয়ে মুছে গিয়েছে বিজেপি ও বামেরা।

হুগলি জেলায় জেলা পরিষদের ৫১ টি আসনে তৃণমূল জয়ী হওয়ার পাশাপাশি এই জেলার ১৮ পঞ্চায়েত সমিতিতেও ঝড় তুলেছে জোড়াফুল শিবির। ১৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১৭টিতে, বিজেপি জয়ী হয়েছে মাত্র ১টিতে। পঞ্চায়েত সমিতির মোট আসন ৬১৯টি। ৫৬৬টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি জয়ী হয়েছে ৪২টি আসনে। সিপিএম জয়ী হয়েছে ১১ আসনে। পাশাপাশি হুগলির মোট ২০৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১৮৯টিতে। বিজেপি জয়ী হয়েছে ৯টিতে। সিপিএম জয়ী ৩ পঞ্চায়েতে এবং ত্রিশঙ্কু হয়েছে ৬টি পঞ্চায়েত।

প্রসঙ্গত ২০২৪ সালের দেশের লোকসভা নির্বাচনের আগে ২০২৩ সালের পঞ্চায়েত ভোট ছিল তৃণমূল ও বিজেপির কাছে নিজেদের শক্তি মেপে নেওয়ার জন্য একটি পরীক্ষা। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ভোট গণনা শুরু হতেই রাজ্যের সর্বত্র উড়তে শুরু করেছে সবুজ আবির, দিকে দিকে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের ছবি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২