চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অশ্বিনের ঘূর্ণিতে তিনদিনেই ক্যারিবিয়ানদের বধ রোহিতদের

নিজস্ব প্রতিনিধি: প্রথম ইনিংসে পাঁচ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে সাত উইকেট। অর্থা‍ৎ দুই ইনিংস মিলিয়ে এক ডজন উইকেট নিয়ে একাই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মেরুদণ্ড গুঁড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। যার ফলে ডমিনিকার উইন্ডসর পার্কে প্রথম টেস্টে তিনদিনের আগেই ক্রেইগ ব্রেথওয়েটদের হারিয়ে দিল রোহিত বাহিনী। জিতল এক ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে। আর যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। তবে এক ডজন উইকেট নিলেও রবিচন্দ্রন অশ্বিন নন, ম্যাচের সেরা হয়েছেন অভিষেকে শতরান করা যশস্বী জয়সোয়াল।

ভারতের বিরুদ্ধে ডমিনিকা টেস্টে যে ওয়েস্ট ইন্ডিজ পাল্লা দিতে পারবে না, ‌প্রথম দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ৬৪.৩ ওভারে ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ব্রেথওয়েটদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা আর যশস্বী জয়সোয়ালের জোড়া শতরানের সুবাদে রানের পাহাড় গড়েছিল ভারত। অভিষেক টেস্টে ১৭১ রানের চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন যশশ্বী। ১০৩ রান করে আউট হয়েছিলেন রোহিত শর্মা। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও ৭৩ রানের এক দুরন্ত ইনিংস খেলেছিলেন। পাঁচ উইকেটে ৪২১ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক।

ইনিংস পরাজয় এড়াতে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৭২ রানের। কিন্তু শুরুতেই তেজনারায়ণ চন্দরপালকে ফিরিয়ে ক্যারিবিয় শিবিরে আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। আর তার পরেই শুরু হয়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি ভেল্কি। ক্যারিবিয় অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েটকে সাত রানে সাজঘরে ফিরিয়ে দেন ভারতের অন্যতম সফল স্পিনার। তার পরে টপাটপ ক্যারিবীয় ব্যাটারদের সাজঘরে ফেরান। শুধু ক্রিজে আসা, কিছুক্ষণ কাটিয়ে ব্যর্থ হয়ে ফিরে যাওয়াই রীতি হয়ে দাঁড়িয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের কোনও ব্যাটারই রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার ঘূর্ণি সামাল দিতে পারেননি। শেষ টর্যন্ত ১৩০ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। পুরো তিন দিনও খেলা হয়নি। প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়েছিলেন অশ্বিন। আর এদিন ৭১ রানে নিলেন সাত উইকেট।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ