মারপিটের শুটিং করতে গিয়ে চরম আহত রুবেল, ভেঙেছে পায়ের গোঁড়ালি, চিন্তায় শ্বেতা

সিরিয়ালে মারপিটের দৃশ্যে শুটিং চলছিল। বাস থেকে লাফানোর একটি শট দিতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্যুটিংয়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন অভিনেতা রুবেল দাস। বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মুখ হলেন রুবেল। এই মুহূর্তে জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত। জানা গিয়েছে, দুর্ঘটনায় ভেঙে গিয়েছে অভিনেতার দুটি গোঁড়ালি। আপাতত তিনি শুটিং বন্ধ রেখে বারাসাতের বাড়িতে বিশ্রামে করছেন। সুতরাং আপাতত কদিন শুটিং বন্ধ সিরিয়ালের। স্বাভাবিকভাবেই গোঁড়ালি ভেঙে যাওয়ায় উঠে দাঁড়াতে পারছেন না অভিনেতা। আর প্রেমিকের এমন শারীরিক অবস্থায় একেবারেই মন ভাল নেই শ্বেতা ভট্টাচার্যের। টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি তাঁরা পাওয়ারফুল জুটিও বটে। মাঝে মধ্যেই নিজেদের রোমান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন শ্বেতা।

কিছুদিন আগেই রুবেলের সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলেন শ্বেতা, সেই ছবিও ভেসে উঠেছিল অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে। এর মধ্যেই কী হয়ে গেল। একটি বেসরকারি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, শ্বেতা তাঁদের জানিয়েছেন, এক দিকে সিরিজের শুটিং চলছে তাঁর, অন্য দিকে প্রেমিকের কাছাকাছি থাকতে বারাসাতেও থাকতে হচ্ছে। শ্বেতার কথায়, “সিরিয়ালে মারপিটের দৃশ্যে শুটিং চলছিল। বাস থেকে লাফানোর একটি শট দিতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। যার উপরে তিনি লাফ দিয়েছিলেন সেই জায়গাটা এবড়ো খেবড়ো, তাই বুঝতে না পেরে পা ঘুরিয়ে পড়ে যান রুবেল। পায়ে প্লাস্টার করা হয়েছে। বাথরুমের যাওয়ার জন্যেও দাঁড়াতে পারছেন না।” সিরিয়ালের শুটিংয়ের শিডিউলগুলি এমনই কঠোর হয়ে থাকে। নায়ক নায়িকাদের উপর বাড়তি চাপ থাকে তাঁদের। কারণ সিরিয়ালের একাধিক পর্বগুলো আগে থেকেই ব্যাঙ্ক করে রাখতে হয়। শ্বেতা আরও জানিয়েছেন, এই মুহূর্তে শুটিংয়ে যাওয়া রুবেলের পক্ষে সম্ভব নয়। বাড়িতে শুটিংয়ের ব্যবস্থা থাকলে তিনি করে দিতে পারবেন।

এদিকে শ্বেতা ইনস্টাগ্রামে রুবেলের উদ্দেশ্যে লিখেছেন, “তুমি আমার সাহসী ছেলে। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ভাল তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতে পারে না। শুধু কয়েকটি দিনের অপেক্ষা। তোমায় ভালবাসি বাবাই। সব সময় রয়েছি তোমার পাশে। শীঘ্রই সুস্থ হয়ে ওঠো।”এই মুহূর্তে শ্বেতা ব্যস্ত তাঁর আসন্ন সিরিজ়ের কাজে ব্যস্ত। গত মাসেই শেষ হয়েছে তাঁর সিরিয়াল সোহাগ জল। এদিকে ইতিমধ্যেই তিনি বড় পর্দায় ডেবিউ করে ফেলেছেন। প্রজাপতি সিনেমাতে দেবের বিপরীতে তাঁকে দেখা যায়। এবার সিরিজে ডেবিউ করবেন তিনি। যে সিরিজ়ে মুখ্য চরিত্রে থাকবেন ঋতাভরী চক্রবর্তী। অন্য দিকে তাঁর ঝুলিতে রয়েছে আরও একটি সিরিজ়ের কাজ। আপাতত কিছুদিন সিরিয়াল থেকে দূরে থাকবেন শ্বেতা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২