মাতৃ আদেশ, দুবাই থেকে ১০ কিলো টমেটো নিয়ে দেশে ফিরলেন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছুটি কাটাতে দেশে ফেরার আগে কর্মসূত্রে দুবাই থাকা মেয়ে মাকে ফোন করে জানতে চেয়েছিল, কী উপহার নিয়ে আসবে। সোনার গয়না, প্রসাধনী নাকি অন্য কিছু। মা যে জবাব দিয়েছিলেন তা শুনে ফোনের অন্য প্রান্তে থাকা মেয়ে প্রথমে অবাকই হয়েছিল। ফের জিজ্ঞেস করেছিল, রসিকতা করছ না তো? মায়ের জবাব ছিল, ‘না রে, বাবা না। সত্যি বলছি।’ ফোন রেখে দিয়েছিল মেয়ে। দেশে ফেরার সময়ে মায়ের দাবি মেনে ১০ কেজি টমেটো নিয়ে ফিরেছে মেয়ে। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই মাতৃভক্ত মেয়েকে কুর্নিশ জানাতে শুরু করেছেন নেটা নাগরিকরা।

দেশে গত মাস থেকেই টমেটোর দাম মহার্ঘ হয়েছে। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি পেরিয়ে ট্রিপল সে্ঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেছে। আম আদমির রসুইখানা থেকে উধাও হয়ে গিয়েছে প্রিয় সবজি। এমনকি দেশের একটি বিখ্যাত ফাস্ট ফুড চেন-ও তাদের তৈরি বার্গার থেকে টমেটো বাদ রেখেছে। কেন্দ্রের পক্ষ থেকে অবশ্য বেশ কয়েকটি বাছাই করা জায়গায় ভর্তুকিতে টমেটো বিক্রি করা হচ্ছে।

টমেটো নিয়ে যখন নাজেহাল গোটা দেশ, তখনই প্রকাশ্যে এসেছে দুবাই থেকে মায়ের জন্য ১০ কেজি টমেটো নিয়ে আসার খবর। রেভস নামে এক টুইটার ব্যবহারকারী নিজের দিদির ওই কীর্তির কথা টুইট করে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দুবাই থেকে ছুটি কাটাতে সন্তানদের নিয়ে দেশে এসেছে দিদি। আসার আগে মাকে জিওজ্ঞেস করেছিল, দুবা্-ই থেকে কী আনবে? মা ১০ কেজি টমেটো নিয়ে আসার কথা বলেছিলেন। সত্যিই দিদি নিজের লাগেজে ১০ কেজি টমেটোর ব্যাগ নিয়ে এসেছে।’ ওই টুইট নিমিষেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে আহত মহিলা, তদন্তে পুলিশ

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রয়াত নন্দলাল বসুর নাতি

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

প্রেমিক ক্যালাম টার্নারকে গোপনে বিয়ে করলেন পপ গায়িকা দুয়া লিপা, ভাইরাল ছবি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তীব্র গরমে শেষ পাতে রাখুন তরমুজের বরফি, জেনে নিন রেসিপি

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে হারের নেপথ্যে কারণ কি? সবটা জানালেন গুজরাতের অধিনায়ক গিল

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত