শেষ ম্যাচ টাই, বাংলাদেশের সঙ্গে সিরিজ ভাগাভাগি হরমনপ্রীতদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জয়ের জন্য দরকার ছিল মাত্র এক রানের। কিন্তু ওই রান তুলতেই পারলেন না মেঘনা সিং। উল্টে মারুফা আক্তারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। আর তার ফলেই ভারত ও বাংলাদেশের মহিলা দলের শেষ তথা তৃতীয় একদিনের ম্যাচ টাই হয়ে যায়। দুই দলই একটি করে ম্যাচ জেতায় সিরিজ ভাগাভাগি করে নিল হরমনপ্রীত কাউর-নিগার সুলতানারা।

শনিবার প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছিল বাংলাদেশ। সৌজন্যে ফারজানা হক। বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে তিনিই প্রথম শতরান করলেন। যদিও প্রথম শতরান করার কৃতিত্ব অর্জন করতে গিয়ে মন্থর গতিতেই খেলেন। ১৬০ বলে ১০৭ রান করেন। জয়ের জন্য ২২৬ রান তাড়া করতে নেমে খানিকটা বিপাকে পড়ে যায় বাংলাদেশ। দ্রুত ফিরে যান শেফালি ভার্মা ও যস্তিকা ভাটিয়া। ৩২ রানে দুই উইকেট হারানোর পরে স্মৃতি মান্ধানা ও হারলিন দেওল দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন। বাংলাদেশি বোলারদের পাল্টা আক্রমণে যান দুজনে। অর্ধ শতরান করার খানিকবাদেই স্মৃতিকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন।

ভারতের অধিনায়ক হরমনপ্রীত এদিন তেমন সুবিধা করতে পারেননি। মাত্র ১৪ রান করে নাহিদা আক্তারের বলে ফিরে যান। তবে জেমাইমা রডরিগসকে নিয়ে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন হারলিন দেওল। বৃষ্টির জন্য মাঝে বন্ধ হয়ে যায় ম্যাচ। বৃষ্টির পর খেলা শুরু হলে বদলে যায় ম্যাচের চিত্র। এক ওভারের মধ্যে দুটি রানআউট করে দারুনভাবেই ম্যাচে ফেরেন বাংলাদেশের মেয়েরা। ৪৭তম ওভারের শেষ বলে লেগ স্পিনার রাবেয়া যখন আমানজোতকে এলবিডব্লু করে দিলেন ভারতের স্কোর ২১৬/৭। ৪৮ তম ওভারে বাংলাদেশের বাঁ হাতি স্পিনার নাহিদা তিন বলের মধ্যে তুলে নেন স্নেহ রানা ও দেবিকা বৈদ্যকে। এক সময়ে ২১৭ রানে নয় উইকেট খোয়ায় ভারত। শেষ উইকেটে জুটি বেঁধে আট রান তুলে ম্যাচ জমিয়ে দেন মেঘনা সিং ও  জেমাইমা। কিন্তু ৫০ তম ওভারের তৃতীয় বলে মেঘনা সিংকে কট বিহাইন্ড করে দিয়ে ম্যাচ টাই করে দেন মারুফা আক্তার।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা