প্রতারকের ফাঁদে হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন, ৫০ লাখ টাকা জালিয়াতি

দুজনেই রাকেশ রোশনের কাছে সিবিআই অফিসার সেজে গিয়ে দেওয়ানী বিষয় নিষ্পত্তি করার প্রস্তাব দিয়েছিলেন। যার জন্যে রাকেশ রোশন তাঁদের প্রায় ৫০ লাখ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের প্রতারকের ফাঁদে সুপারস্টার হৃতিক রোশনের বাবা অভিনেতা-পরিচালক রাকেশ রোশন। বোম্বে হাইকোর্ট ইতিমধ্যেই দুই কথিত কনম্যানের বিরুদ্ধে নোটিশ জারি করেছে, যারা নিজেদের সিবিআই অফিসার বলে দাবি করেছিল। সূত্রের খবর, সিবিআই অফিসার পরিচয় দিয়েই তাঁরা বলিউডের চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা প্রতারণা করেছিলেন। যার মধ্যে শুধুমাত্র ৩০ লাখ টাকা ফেরত দিয়েছেন নায়কের বাবাকে। এই প্রতারক জুটির নাম যথাক্রমে- অশ্বিনী কুমার শর্মা এবং রাজেশ রঞ্জন। যারা চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী সহ প্রায় ২০০ জনেরও বেশি মানুষকে নিজেদের প্রতারণার ফাঁদে ফেলেছেন।

এমনকী প্রতারণার অভিযোগে ২০১১ সালে তাঁদের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো গ্রেপ্তার করেছিল। আর ২০০৬ সাল থেকেই তাঁরা নিজেদের সিবিআই অফিসার পরিচয় দিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্বের সঙ্গে প্রতারণা করে আসছেন। আর সেই ২০০ জন ব্যক্তির মধ্যে রয়েছেন অভিনেতা-পরিচালক রাকেশ রোশনও। দুজনেই রাকেশ রোশনের কাছে সিবিআই অফিসার সেজে গিয়ে দেওয়ানী বিষয় নিষ্পত্তি করার প্রস্তাব দিয়েছিলেন। যার জন্যে রাকেশ রোশন তাঁদের প্রায় ৫০ লাখ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ। তবে যে অভিযোগ নিয়ে রাকেশ রোশনের কাছ থেকে তাঁরা অর্থ দাবি করেছিলেন সে বিষয়টি স্বাভাবিক ভাবেই সমাধান নাহলে রাকেশ রোশন সিবিআই-এর দুর্নীতি দমন শাখার সঙ্গে যোগাযোগ করেন। পরে জামিনে মুক্তি পান দুজনেই। দায়রা আদালত কর্তৃক গৃহীত ২০১২ সালের আদেশ অনুসারে, রাকেশ ৩০ লক্ষ টাকা ফেরত (৫০ লক্ষ টাকার) পেয়েছিলেন কিন্তু তিনি এখনও বাকি ২০ লক্ষ টাকা পাননি।

ট্রায়াল কোর্ট রাকেশকে দুই অভিযুক্তের কাছ থেকে ৩০ লক্ষ টাকা তোলার অনুমতি দিয়েছিল। মামলার বিচার এখনও সম্পূর্ণ না হওয়ায়, রাকেশ, ২০২০ সালের আগস্টে, বাকি ২০ লাখ টাকার জন্য দায়রা আদালতে একটি আবেদন জমা দিয়েছিলেন। আদালত ২০২১ সালের ডিসেম্বরে রোশনের আবেদন প্রত্যাখ্যান করে। দায়রা আদালত বলেছিল যে, রাকেশের আবেদন রক্ষণাবেক্ষণযোগ্য নয় কারণ চলচ্চিত্র নির্মাতা ২০১২ সালের কোনও আদেশকে চ্যালেঞ্জ করেননি। এরপর তিনি ২০১২ ও ২০২১ সালে দায়রা আদালতের দেওয়া আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে যান।

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ